সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরস্থ বাসভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম জানিয়েছেন, তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
এই ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপির এই নেত্রী দৃঢ় কণ্ঠে লিখেছেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’ পোস্টের শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান যুক্ত করেছেন।
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০১: ৩৯আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১: ৪৭

