উত্তর পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আফজাল জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী ভ্যানটি নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার তৎপরতা শুরু হয়, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। উদ্ধারকারীরা মোট ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন এবং আহত অবস্থায় তিনজনকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আঞ্চলিক মুখ্যমন্ত্রী আমজাদ হোসেন এক বিবৃতিতে এই প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের পার্বত্য এলাকায় সড়ক দুর্ঘটনা বেশ নিয়মিত ঘটনা। এর পেছনে মূলত রাস্তার বেহাল দশা, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না করা এবং অনিরাপদ গাড়ি চালানোর প্রবণতাকে দায়ী করা হয়। উল্লেখ্য, গত সপ্তাহেও পাকিস্তানের পূর্বাঞ্চলে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত এবং ৩৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

