জেইডেন ড্যানিয়েলস ও জো বারো বিতর্ক নিয়ে মুখ খুললেন রায়ান ক্লার্ক

সাবেক হাইজম্যান ট্রফি জয়ী জেইডেন ড্যানিয়েলসের নাম, ছবি ও ইমেজ (এনআইএল) ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি (এলএসইউ)-কে আইনি নোটিশ (সিস্ট-অ্যান্ড-ডিসিস্ট) পাঠিয়েছেন তার আইনজীবীরা। ২০২৬ মৌসুমের জন্য ড্যানিয়েলসের সাবেক ৫ নম্বর জার্সিটি সোফোমোর কর্নারব্যাক ডিজে পিকেটকে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরেই ড্যানিয়েলসের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।

ইএসপিএন-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, এলএসইউ জো বারোর সাথে ড্যানিয়েলসের ভিন্ন আচরণ করায় এই ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২০১৯ সালে হাইজম্যান ট্রফি জেতা বারোর ৯ নম্বর জার্সিটি তিনি চলে যাওয়ার পর থেকে আর কাউকে দেওয়া হয়নি। তবে ড্যানিয়েলস ও বারোকে জড়িয়ে এই গুঞ্জন ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলএসইউ-এর সাবেক তারকা রায়ান ক্লার্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন।

ক্লার্ক লিখেছেন, "গুজব ডালপালা মেলার আগেই আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। ড্যানিয়েলসের পক্ষ থেকে কখনই ৫ নম্বর জার্সিটি অবসরে পাঠানোর দাবি করা হয়নি এবং তারা জানে যে এলএসইউ-তে এই জার্সি অবসরে পাঠানো হয়নি। এই আইনি নোটিশটি জার্সির নম্বর বা ডিজে পিকেটকে নিয়ে নয়। এটি মূলত সম্মান এবং যে প্রক্রিয়ায় নম্বরটি অন্য খেলোয়াড়কে দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়া নিয়ে।" তিনি আরও যোগ করেন, "যারা জেইডেন ও জো বারোকে জড়িয়ে এই বিতর্ক তৈরি করছেন, তাদের সেই দাবি একেবারেই সত্য নয়। এটি কেবলই একজন তরুণ খেলোয়াড়কে সম্মান জানানোর বিষয়, যিনি এলএসইউ-কে তাদের ইতিহাসের তৃতীয় হাইজম্যান ট্রফি এনে দিয়েছেন।"

ক্লার্ক জানান, তিনি উভয় পক্ষের সাথেই কথা বলেছেন এবং তিনি চান বিষয়টির একটি সম্মানজনক সমাধান হোক। এদিকে জেইডেন ড্যানিয়েলস বর্তমানে তার দল ওয়াশিংটন কমান্ডার্সের ক্যাম্প এবং আসন্ন ম্যাচ জেতার দিকেই সম্পূর্ণ মনোযোগ দিতে চান।

জেইডেন ড্যানিয়েলস ২০২২ সালে অ্যারিজোনা স্টেট সান ডেভিলস থেকে এলএসইউ টাইগার্সে যোগ দেন। সেখানে তিনি ২০২৩ সালে হাইজম্যান ট্রফি, ২০২৩ এপি কলেজ ফুটবল প্লেয়ার অব দ্য ইয়ার এবং ২০২৪ এসইসি মেল অ্যাথলেট অব দ্য ইয়ারসহ একাধিক পুরস্কার লাভ করেন। ২০২৪ সালের এনএফএল ড্রাফটে ওয়াশিংটন কমান্ডার্স তাকে দ্বিতীয় পিক হিসেবে দলে ভেড়ায়। অন্যদিকে, জো বারো ওহিও স্টেট বাকআইজ থেকে ২০১৮ সালে এলএসইউ টাইগার্সে যোগ দিয়ে ২০১৯ সালে দলকে ১৩-০ ব্যবধানে চ্যাম্পিয়ন করান এবং হাইজম্যান ট্রফি জেতেন। ২০২০ সালের ড্রাফটে সিনসিনাটি বেঙ্গলস তাকে প্রথম পিক হিসেবে দলে নেয়।

বর্তমানে উভয় খেলোয়াড়ই ২০২৬ এনএফএল মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। ড্যানিয়েলস ওয়াশিংটন কমান্ডার্সের হয়ে তার তৃতীয় বছর এবং বারো সিনসিনাটি বেঙ্গলসের হয়ে তার সপ্তম বছরের প্রস্তুতি নিচ্ছেন। ইনজুরির কারণে ২০২৫ মৌসুমে ড্যানিয়েলস ও বারো উভয়েই মাঠের বাইরে ছিলেন দীর্ঘ সময়। কমান্ডার্সের হয়ে ড্যানিয়েলস এবং বেঙ্গলসের হয়ে বারো তাদের দলের প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হন। বারো ২০২৫ মৌসুমে ৮টি ম্যাচে ১,৮০৯ পাসিং ইয়ার্ড, ১৭টি টাচডাউন এবং ৫টি ইন্টারসেপশন করতে সক্ষম হন। আসন্ন মৌসুমের প্রস্তুতি হিসেবে কমান্ডার্স খেলবে মায়ামি ডলফিন্স, ডেট্রয়েট লায়ন্স ও বাল্টিমোর রেভন্সের বিপক্ষে। অন্যদিকে বেঙ্গলস মুখোমুখি হবে ডেট্রয়েট লায়ন্স, শিকাগো বিয়ার্স ও ফিলাডেলফিয়া ইগলসের।

শিরোনাম :
১২ বিলিয়ন ডলারে ফের মালিকানা বদল হচ্ছে বিশ্বখ্যাত বাস্কেটবল দল লেকার্সের তীব্র গরমে দানিয়ুবের পানি হ্রাস, একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করল রোমানিয়া মোহাম্মদ সালাহকে উষ্ণ অভ্যর্থনায় তুরস্কের প্রশংসায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডের চন্দ্রনাথে কাজী নজরুলের স্মৃতি সংরক্ষণে বিশেষ উদ্যোগ সীমান্ত থেকে ৮০০ মাইল দূরে রাশিয়ার বড় তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা জেইডেন ড্যানিয়েলস ও জো বারো বিতর্ক নিয়ে মুখ খুললেন রায়ান ক্লার্ক নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের শ্রীলঙ্কা দলে ফিরলেন মিথালি, নতুন মুখ দেবমি এনকুনকু বাজারে আসায় রাফায়েল লিয়াওকে ধরে রাখতে পারে এসি মিলান কেনেডি সেন্টারের সাইনবোর্ডের নিচে ট্রাম্পের নাম যুক্ত করার সিদ্ধান্ত আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজের টিভি স্বত্ব পেল সনি ১২ বিলিয়ন ডলারে ফের মালিকানা বদল হচ্ছে বিশ্বখ্যাত বাস্কেটবল দল লেকার্সের তীব্র গরমে দানিয়ুবের পানি হ্রাস, একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করল রোমানিয়া মোহাম্মদ সালাহকে উষ্ণ অভ্যর্থনায় তুরস্কের প্রশংসায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডের চন্দ্রনাথে কাজী নজরুলের স্মৃতি সংরক্ষণে বিশেষ উদ্যোগ সীমান্ত থেকে ৮০০ মাইল দূরে রাশিয়ার বড় তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা জেইডেন ড্যানিয়েলস ও জো বারো বিতর্ক নিয়ে মুখ খুললেন রায়ান ক্লার্ক নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের শ্রীলঙ্কা দলে ফিরলেন মিথালি, নতুন মুখ দেবমি এনকুনকু বাজারে আসায় রাফায়েল লিয়াওকে ধরে রাখতে পারে এসি মিলান কেনেডি সেন্টারের সাইনবোর্ডের নিচে ট্রাম্পের নাম যুক্ত করার সিদ্ধান্ত আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজের টিভি স্বত্ব পেল সনি