কানাডায় মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে ৬০ হাজারের বেশি স্বাক্ষর

কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্ট্রাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ৬০ হাজারের বেশি কানাডিয়ান। ক্যালিগরির এক নারীর উদ্যোগে চালু হওয়া এই অনলাইন পিটিশনে অভিযোগ করা হয়েছে যে, হুকস্ট্রা কানাডার রাজনৈতিক বিষয়ে বারবার হস্তক্ষেপ করছেন। এছাড়া ট্রাম্প প্রশাসনের কানাডাকে যুক্তরাষ্ট্রের '৫১তম অঙ্গরাজ্য' হিসেবে অন্তর্ভুক্ত করার হুমকিকে তিনি স্বাভাবিক করার চেষ্টা করছেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

কানাডার পার্লামেন্টে এই পিটিশনটি পরবর্তীতে উপস্থাপন করবেন গ্রিন পার্টির নেতা এলিজাবেথ মে। বর্তমানে কানাডা ও যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে মার্কিন নতুন শুল্ক আরোপের আগেই একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে। পিটিশনটিতে রাষ্ট্রদূত হুকস্ট্রাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি কানাডার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন কূটনৈতিক হস্তক্ষেপের বিষয়টি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে পর্যালোচনার অনুরোধ জানানো হয়েছে।

রিপাবলিকান দলের সদস্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হুকস্ট্রা কানাডায় দায়িত্ব গ্রহণের পর থেকেই বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছেন। ওন্টারিওর বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিবাদ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর বিষয়ে ট্রাম্পের মন্তব্যকে 'নেতাদের মধ্যে আলোচনার যোগ্য বিষয়' হিসেবে অভিহিত করে তিনি সমালোচনার মুখে পড়েন। এছাড়া ২০২২ সালের 'ফ্রিডম কনভয়' আন্দোলনের এক নেতাকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং কানাডার বিভিন্ন প্রদেশে মার্কিন অ্যালকোহল বিক্রির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তার ক্ষোভ প্রকাশ নিয়ে কানাডায় অস্বস্তি তৈরি হয়েছে।

কানাডার হাউস অব কমন্সের নিয়ম অনুযায়ী, কোনো পিটিশন ৫০০ স্বাক্ষর পূর্ণ করলে তা পার্লামেন্টে উপস্থাপনের যোগ্য হয় এবং সরকারের পক্ষ থেকে এর জবাব দেওয়ার বাধ্যবাধকতা থাকে। বুধবার সকালের মধ্যেই এই পিটিশনটি প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করেছে। এই অস্থিরতার মধ্যেই কানাডীয় আলোচকরা ২০ থেকে ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর মার্কিন প্রস্তাবিত ৫০ শতাংশ শুল্ক আরোপ ঠেকানোর চেষ্টা করছেন। ট্রাম্প গত মাসে যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধ এবং অ্যালকোহল পণ্যের প্রতি 'অসামঞ্জস্যপূর্ণ আচরণের' অভিযোগে এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, নতুন শুল্ক কার্যকর হলে কানাডাও পাল্টা ব্যবস্থা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি রাখছে।

এদিকে, মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে যে তারা এই পিটিশনের বিষয়টি সম্পর্কে অবগত, তবে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস