ফ্রান্সে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত অন্তত ১৬

পূর্ব ফ্রান্সে যাত্রীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এক কিশোরী এবং ১৮ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুইস সীমান্ত থেকে প্রায় ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) দূরে লেন্ট শহরের কাছে শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি লিওঁ শহর থেকে বুর্গ-এন-ব্রেসের দিকে যাচ্ছিল।

বুর্গ-এন-ব্রেস প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, ঘটনার সময় বাসটিতে ১৫ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া অন্তত ১৩ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। নিহত কিশোরীর বয়স নিয়ে গণমাধ্যমে কিছু ভিন্নধর্মী তথ্য এলেও দুই ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ফরাসি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, নীল ও সাদা রঙের বাসটি রাস্তার পাশের একটি খাদে কাত হয়ে পড়ে রয়েছে এবং সেটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেন্ট শহরের মেয়র ইভস ক্রিস্তিন ফরাসি সংবাদমাধ্যমকে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে পাশের খাদে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মায়। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি বলেন, বাসের একটি পাশ পুরো ছিঁড়ে গেছে। ফলে ওই পাশে বসা যাত্রীরাই গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় রাস্তায় সামান্য কুয়াশা ও সড়ক ভিজা থাকলেও চলাচলে বড় কোনো বাধা ছিল না বলেও জানান মেয়র।

দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে ইতোমধ্যে বুর্গ-এন-ব্রেস প্রসিকিউটরের কার্যালয় ‘সড়ক হত্যা ও গুরুতর সড়ক দুর্ঘটনার’ অভিযোগে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। বাসচালক আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ এখনো তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি। ফরাসি পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো জানান, প্রাথমিক রক্তের পরীক্ষায় চালকের শরীরে মাদক বা অ্যালকোহলের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। তিনি আরও জানান, বাসটি কেবল স্কুল শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল না, তবে দুর্ঘটনার সময় এতে অনেক ছাত্রছাত্রী চড়েছিল।

ওভার্ন-রোন-আল্পস অঞ্চলের প্রধান ফাব্রিস পান্নাকুক জানিয়েছেন, এই মুহূর্তে দুর্ঘটনার নির্দিষ্ট কোনো কারণ বা ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এদিকে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। ১০০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী এবং ৫০ জন জেন্ডার্ম (ফরাসি আধাসামরিক পুলিশ) ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় অংশ নেন। গুরুতর আহতদের বিশেষায়িত হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল হেলিকপ্টার মোতায়েন করা হয়। লেন্ট শহরের মেয়রের উদ্যোগে জরুরি সেবার সমন্বয় ও ভুক্তভোগীদের আশ্রয়ের জন্য স্থানীয় টাউন হল খুলে দেওয়া হয়।

এই করুণ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, পুরো জাতি ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে রয়েছে। উদ্ধারকারী দলগুলোর প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান ল্যকরনু এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে উদ্ধারকাজে নিয়োজিত অগ্নিনির্বাপক কর্মী, চিকিৎসক ও পুলিশকে ধন্যবাদ জানান। ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার্দ গেফ্রে এক মন্তব্যে বলেন, আমাদের শিশুরা যখন এ ধরনের দুর্ঘটনার শিকার হয়, তখন তা মেনে নেওয়া অত্যন্ত কঠিন।

শিরোনাম :
শেয়ার বাজারে এআই খাতের ঘুরে দাঁড়ানোর চেষ্টা সৈয়দ মুশতাক আলী ট্রফি: বিহার দলের নেতৃত্বে কিশোর বৈভব সূর্যবংশী যুক্তরাষ্ট্রে ‘মহায়ড়যন্ত্র’ তদন্তের দায়িত্বে থাকা শীর্ষ প্রসিকিউটরের পদত্যাগ দখলদারিত্ব বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: ইব্রাহিম কালিন মধ্যবর্তী নির্বাচনে হারের পর চাপের মুখে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শ্রীলঙ্কায় বিতর্কিত পুলিশি ক্ষমতা বৃদ্ধির আইনের বিরুদ্ধে বিক্ষোভ সারেতে যোগ দিয়ে ক্যারিয়ার দীর্ঘায়িত করার আলোচনায় জেমস অ্যান্ডারসন ইতালি ম্যাচের জন্য বেলজিয়াম দলে দে ব্রুইন ও মোরেইরা আলাবামা বনাম এলএসইউ: ষড়যন্ত্রের অভিযোগ তুললেন লেন কিফিন ফ্রান্সে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত অন্তত ১৬ শেয়ার বাজারে এআই খাতের ঘুরে দাঁড়ানোর চেষ্টা সৈয়দ মুশতাক আলী ট্রফি: বিহার দলের নেতৃত্বে কিশোর বৈভব সূর্যবংশী যুক্তরাষ্ট্রে ‘মহায়ড়যন্ত্র’ তদন্তের দায়িত্বে থাকা শীর্ষ প্রসিকিউটরের পদত্যাগ দখলদারিত্ব বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: ইব্রাহিম কালিন মধ্যবর্তী নির্বাচনে হারের পর চাপের মুখে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শ্রীলঙ্কায় বিতর্কিত পুলিশি ক্ষমতা বৃদ্ধির আইনের বিরুদ্ধে বিক্ষোভ সারেতে যোগ দিয়ে ক্যারিয়ার দীর্ঘায়িত করার আলোচনায় জেমস অ্যান্ডারসন ইতালি ম্যাচের জন্য বেলজিয়াম দলে দে ব্রুইন ও মোরেইরা আলাবামা বনাম এলএসইউ: ষড়যন্ত্রের অভিযোগ তুললেন লেন কিফিন ফ্রান্সে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত অন্তত ১৬