তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা

তুরস্ক আনুষ্ঠানিকভাবে সেই সব দাবি প্রত্যাখ্যান করেছে যেখানে বলা হয়েছিল যে, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) তত্ত্বাবধানে সিরিয়ার সরকারি কর্মকর্তা ও হিজবুল্লাহ প্রতিনিধিদের মধ্যে তুরস্কে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের ডিসইনফরমেশন বা অপপ্রচার মোকাবিলা কেন্দ্র বৃহস্পতিবার এক বিবৃতিতে এই প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে বর্ণনা করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, উক্ত বৈঠকের তারিখ, স্থান, বিষয়বস্তু এবং অংশগ্রহণকারীদের সম্পর্কে যে অভিযোগ তোলা হয়েছে, তা বাস্তবসম্মত নয় এবং পুরোটাই মনগড়া। কেন্দ্রটি জনগণকে শুধুমাত্র সরকারি কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে এবং অনানুষ্ঠানিক চ্যানেলে প্রচারিত গুজবের বিষয়ে সতর্ক থাকতে বলেছে।

এদিকে, সিরিয়া সরকারও এই বৈঠকের বিষয়টি অস্বীকার করেছে। রাষ্ট্র পরিচালিত আল-আখবারিয়া টিভির তথ্য অনুযায়ী, সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ের বিদেশি মিডিয়া অধিদপ্তর জানিয়েছে, এই দাবিগুলো মিথ্যা এবং এমন কোনো বৈঠক কখনোই অনুষ্ঠিত হয়নি।

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা