জাহাজভাঙা শিল্পে শ্রমিকের জীবনের মূল্য কি মাত্র ৭ লাখ টাকা?

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২২ (07-09-2026, 22:22)

জাহাজভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের দুর্ঘটনা ও মৃত্যু রোধে কেবল এককালীন অর্থ সহায়তার ওপর নির্ভর না করে দীর্ঘমেয়াদি চিকিৎসা, সামাজিক পুনর্বাসন, পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং স্বাধীন তদন্ত নিশ্চিত করার তাগিদ দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক ও মানবাধিকারকর্মীরা। একই সঙ্গে তারা এই খাতের প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও আইনি সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন।

সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জাহাজভাঙার মানবিক মূল্য: বাংলাদেশের জাহাজভাঙা শিল্পে জবাবদিহি, প্রতিকার ও পুনরাবৃত্তি রোধ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব মতামত তুলে ধরা হয়। যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে ‘সকল প্রাণের নিরাপত্তা (সপ্রান)’ এবং ‘অল ভিক্টিমস অ্যান্ড ভেটেরান্স নেটওয়ার্ক (এভিএন)’। বৈঠকে মূলত দুই বছর আগে এস এন করপোরেশনের ইয়ার্ডে এমটি সুবর্ণ স্বরাজ্য জাহাজে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের প্রেক্ষাপট ও বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যকার ক্ষমতার তীব্র অসমতা, মামলা করার ক্ষেত্রে অনীহা এবং দুর্বল আইন প্রয়োগের কারণে শ্রমিকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এ ক্ষেত্রে তিনি রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন এবং জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা তাদের করুণ অভিজ্ঞতা ও দীর্ঘমেয়াদি সহায়তার দাবি তুলে ধরেন। নিহত হাবিবের স্ত্রী সাবিনা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বামীর মৃত্যুর পর যে অর্থ পাওয়া গেছে তা দিয়ে পরিবারের ভবিষ্যৎ চালানো সম্ভব নয়। তিনি প্রশ্ন তোলেন, “একজন মানুষ মারা গেলে তার জীবনের মূল্য কি মাত্র ৭ লাখ টাকা?” নিহত বরকতের শাশুড়ি রোকেয়া বেগম এককালীন অর্থের বদলে সন্তানদের জন্য নিয়মিত মাসিক সহায়তার দাবি জানান। অন্যদিকে, নিহত জাহাঙ্গীরের স্ত্রী শারমিন বেগম সন্তানদের পড়াশোনা ও চিকিৎসাসহ নিয়মিত সহায়তার দাবি করেন এবং নিহত খায়রুলের বাবা কামাল শেখ তার একমাত্র সন্তানের মৃত্যুর জন্য সুষ্ঠু বিচার ও জবাবদিহি দাবি করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) executive director সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, দেশে প্রয়োজনীয় আইন ও প্রতিষ্ঠান থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ ও সমন্বয়ের অভাব রয়েছে। দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও সেই প্রতিবেদনগুলো কখনোই প্রকাশ করা হয় না। তিনি ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ওপর জোর দেন।

বাংলাদেশ লিগ্যাল Aid অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহকারী পরিচালক মো. তৈয়্যেবুর রহমান বলেন, ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকের আয়, বয়স, পরিবারের নির্ভরশীলতা এবং দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করতে হবে। তিনি দ্রুত বিচার, বিকল্প বিরোধ নিষ্পত্তি ও সহজ আইনি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহকারী মানবাধিকার কর্মকর্তা সায়মা করিম শ্যানন বলেন, এগুলো স্রেফ বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত ত্রুটির বহিঃপ্রকাশ। মালিকানা ও সাপ্লাই চেইনের সব পক্ষের জবাবদিহি জরুরি।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নীতি ও প্রচার সমন্বয়ক বারিশ হাসান চৌধুরী বলেন, শুধু পরিবেশবান্ধব কারখানার গ্রিন সার্টিফিকেট থাকলেই শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত হয় না; এর জন্য আইন ও আদালতের নির্দেশনার বাস্তব প্রয়োগ প্রয়োজন।

ইউএনডিপি বাংলাদেশের আইনের শাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রোমানা শোয়াইগার বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য সহজপ্রাপ্য আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। পুনরাবৃত্তি রোধে এবং প্রতিকার পেতে জাতীয় মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিরোনাম :
রোনালদোর বিদায় নিয়ে মুখ খুললেন বেনাতিয়া, চেয়েছেন সম্মানজনক সমাপ্তি স্মরণের লড়াকু সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে লিড বাড়াল রেস্ট অফ ইন্ডিয়া জানুয়ারির দলবদলে এএস রোমার প্রধান লক্ষ্য রিয়াল মাদ্রিদের এন্ড্রিক মুদ্রাস্ফীতির চাপে সাধারণের নাগালের বাইরে ‘ফায়ার’ মুভমেন্ট দরজায় ছুরি রাখা থেকে নতুন প্রেম: খোলামেলা সাক্ষাৎকারে রাসেল টি ডেভিস কিয়েভে দ্বিতীয় বড় সেতুতে রাশিয়ার হামলা, আহত দুই ইরানি কাপ: স্মরণের অপরাজিত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল রেস্ট অফ ইন্ডিয়া আইওয়াতে বিদেশি মালিকানাধীন ইস্পাত কারখানায় ১৩৬ কোটি ডলারের কর ছাড় অনুমোদন কিয়েভ ছাড়ার আহ্বান রাশিয়ার, ফের ব্যাপক হামলার সতর্কতা পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, উত্তেজনা তুঙ্গে রোনালদোর বিদায় নিয়ে মুখ খুললেন বেনাতিয়া, চেয়েছেন সম্মানজনক সমাপ্তি স্মরণের লড়াকু সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে লিড বাড়াল রেস্ট অফ ইন্ডিয়া জানুয়ারির দলবদলে এএস রোমার প্রধান লক্ষ্য রিয়াল মাদ্রিদের এন্ড্রিক মুদ্রাস্ফীতির চাপে সাধারণের নাগালের বাইরে ‘ফায়ার’ মুভমেন্ট দরজায় ছুরি রাখা থেকে নতুন প্রেম: খোলামেলা সাক্ষাৎকারে রাসেল টি ডেভিস কিয়েভে দ্বিতীয় বড় সেতুতে রাশিয়ার হামলা, আহত দুই ইরানি কাপ: স্মরণের অপরাজিত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল রেস্ট অফ ইন্ডিয়া আইওয়াতে বিদেশি মালিকানাধীন ইস্পাত কারখানায় ১৩৬ কোটি ডলারের কর ছাড় অনুমোদন কিয়েভ ছাড়ার আহ্বান রাশিয়ার, ফের ব্যাপক হামলার সতর্কতা পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, উত্তেজনা তুঙ্গে