মেলবোর্নে ভিকারুননিসা অ্যালামনাইদের মিলনমেলায় দেশের জন্য মানবিক উদ্যোগ

অস্ট্রেলিয়ার সাতটি রাজ্য ও টেরিটরি থেকে আসা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলবোর্নে অনুষ্ঠিত হয়েছে ‘An Arvo with Kishwar Chowdhury’ শীর্ষক এক ব্যতিক্রমী পুনর্মিলনী অনুষ্ঠান। এতে ৯১ জন ভিকারুননিসা অ্যালামনাইসহ মোট ২১০ জন অতিথি অংশ নেন।

অনুষ্ঠানটি শুধু প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলাতেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি মানবিক উদ্যোগেরও একটি উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে। অংশগ্রহণকারীদের কেনা টিকিট এবং স্পন্সরদের সহযোগিতায় বাংলাদেশে একটি দাতব্য প্রকল্পের জন্য ৫ হাজার ডলার তহবিল সংগ্রহ করা হয়। এই অর্থ বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ব্যয় করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকদের ভাষ্য, প্রবাসে বসবাস করলেও দেশের মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের বিশ্বাস, একসঙ্গে কাজ করলে শুধু স্মরণীয় আয়োজনই নয়, সমাজে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী পরিবর্তনও আনা সম্ভব।

অনুষ্ঠানজুড়ে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ, পারস্পরিক মতবিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রাণবন্ত সময় কাটান। পাশাপাশি ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের আয়োজন করে VA AUS – Viqarunnisa Noon School and College Alumni in Australia, যা অস্ট্রেলিয়ায় বসবাসরত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন।

শিরোনাম :
নিউজিল্যান্ড সিরিজের জন্য ভাবনায় মুকেশ কুমার ও আকাশ দীপ এফবিআই ওয়েবসাইট হ্যাক: জর্ডানে শাইনিহান্টার্সের সন্দেহভাজন সদস্য আটক গ্রিসের সঙ্গে কয়েক দশকের আলোচনা শেষে বুলগেরিয়ায় ফিরল জার স্যামুয়েলের অবশেষ কুমিল্লার সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আহত ফায়ার সার্ভিস কর্মী ৪৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাল পাওয়ারবল জ্যাকপট, সোমবার পরবর্তী ড্র কোনো প্রমাণ ছাড়াই ৩০ বছরের জেল, তুর্কি কারাগারে বন্দি ফিনিশ নাবিকের মুক্তির লড়াই ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কন্তে দিল্লিতে বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আফগানিস্তান টেস্টের আগে দুবাইয়ের গরমে মানিয়ে নিচ্ছেন কাউন্টি ফেরত খালেদ গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত নিউজিল্যান্ড সিরিজের জন্য ভাবনায় মুকেশ কুমার ও আকাশ দীপ এফবিআই ওয়েবসাইট হ্যাক: জর্ডানে শাইনিহান্টার্সের সন্দেহভাজন সদস্য আটক গ্রিসের সঙ্গে কয়েক দশকের আলোচনা শেষে বুলগেরিয়ায় ফিরল জার স্যামুয়েলের অবশেষ কুমিল্লার সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আহত ফায়ার সার্ভিস কর্মী ৪৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাল পাওয়ারবল জ্যাকপট, সোমবার পরবর্তী ড্র কোনো প্রমাণ ছাড়াই ৩০ বছরের জেল, তুর্কি কারাগারে বন্দি ফিনিশ নাবিকের মুক্তির লড়াই ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কন্তে দিল্লিতে বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আফগানিস্তান টেস্টের আগে দুবাইয়ের গরমে মানিয়ে নিচ্ছেন কাউন্টি ফেরত খালেদ গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত