হ্যামস্ট্রিং ইনজুরিতে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলমান ২০তম এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অনুশীলনের সময় চোট পাওয়ার পর মেডিকেল পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান এক বিবৃতিতে জানান, ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় সাইফউদ্দিন তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করার পর ইনজুরিটি নিশ্চিত করা হয়। সুস্থ হতে তাকে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

সাইফউদ্দিনের এশিয়ান গেমসে অংশ নিতে না পারার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানিয়েছে। গেমসের কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিসিবি দ্রুতই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে।

উল্লেখ্য, সাইফউদ্দিন সর্বশেষ জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এছাড়া সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 'এ' দলের হয়ে একটি আনঅফিসিয়াল টেস্ট ও দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আগামী ২৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল।

শিরোনাম :
নতুন স্টেডিয়াম নির্মাণের পথে এসি মিলান ও ইন্টারের বড় জয় নেপালে ভয়াবহ বন্যার উদ্ধারকাজ সমাপ্ত, নিখোঁজ হাজারো মানুষ পেটের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নেই ক্যামেরন গ্রিন সরকারি খরচের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর ট্রাম্পের সুপার প্যাকের অর্থায়নের ঘোষণা ২০২৭ সালে প্রথম ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘হুরসাত-১’ উৎক্ষেপণ করবে তুরস্ক এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী স্পেনে কার্লেস পুজদেমন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চেলসিতে যোগ দেওয়ার কারণ জানালেন এমিলিয়ানো মার্তিনেজ রুনজাইচের কথায় উদিনেসতে যোগ দিলেন ডেভিড আলাবা বয়স বাড়লে পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে যা করণীয় নতুন স্টেডিয়াম নির্মাণের পথে এসি মিলান ও ইন্টারের বড় জয় নেপালে ভয়াবহ বন্যার উদ্ধারকাজ সমাপ্ত, নিখোঁজ হাজারো মানুষ পেটের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নেই ক্যামেরন গ্রিন সরকারি খরচের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর ট্রাম্পের সুপার প্যাকের অর্থায়নের ঘোষণা ২০২৭ সালে প্রথম ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘হুরসাত-১’ উৎক্ষেপণ করবে তুরস্ক এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী স্পেনে কার্লেস পুজদেমন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চেলসিতে যোগ দেওয়ার কারণ জানালেন এমিলিয়ানো মার্তিনেজ রুনজাইচের কথায় উদিনেসতে যোগ দিলেন ডেভিড আলাবা বয়স বাড়লে পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে যা করণীয়