ভেরিফিকেশনের নামে চাকরি বাতিল: পুনঃতদন্তের দাবি এবি পার্টির

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫৮

সহকারী প্রাথমিক শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও বিভিন্ন জেলার শত শত প্রার্থীকে ভেরিফিকেশনের নামে নিয়োগ থেকে বাদ দেওয়ার অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শুক্রবার দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এই অভিযোগ তুলে ধরেন।

নেতারা দাবি করেন, মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ যদি ভেরিফিকেশনের ভিত্তিতে বাতিল করা হয়ে থাকে, তবে তার সুনির্দিষ্ট কারণ, আইনগত ভিত্তি এবং প্রমাণ জনসমক্ষে প্রকাশ করতে হবে। তারা বলেন, কোনো অস্পষ্ট অভিযোগ বা ‘গোপন প্রতিবেদন’-এর ভিত্তিতে একজন নাগরিকের ভবিষ্যৎ নষ্ট করা যায় না। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিবেদনের ভিত্তি যাচাই করার সুযোগ দেওয়া উচিত বলে তারা মন্তব্য করেন।

এবি পার্টির নেতাদের মতে, ভেরিফিকেশন প্রক্রিয়াটি কোনোভাবেই রাজনৈতিক হয়রানি বা মতাদর্শিক বাছাইয়ের হাতিয়ার হওয়া উচিত নয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ না থাকলে শুধু রাজনৈতিক পরিচয় বা সরকারের সঙ্গে মতপার্থক্যের কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা অন্যায়। তারা সরকারি চাকরির নিয়োগকে রাজনৈতিক আনুগত্যের পুরস্কার না ভেবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জানান।

বিবৃতিতে নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলা হয়। নেতারা অভিযোগ করেন, একদিকে মেধার ভিত্তিতে উত্তীর্ণদের বাদ দেওয়া এবং অন্যদিকে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে মানদণ্ড পরিবর্তনের ফলে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। নিয়োগ ব্যবস্থাকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের প্রভাব থেকে মুক্ত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দাবি জানান তারা।

এবি পার্টি বাদ পড়া প্রার্থীদের ভেরিফিকেশন প্রতিবেদন পুনঃপর্যালোচনা এবং প্রয়োজনে স্বাধীন ও নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে যারা আইনগতভাবে অযোগ্য নন, এমন প্রার্থীদের পুনর্বহাল করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

শিরোনাম :
আলবেনিয়ার নির্মাণ বিপ্লব ও আন্তর্জাতিক স্থপতিদের ঘিরে বিতর্ক স্পেনে আবাসন সংকট নিয়ে ভোটাভুটিতে হেরে চাপে প্রধানমন্ত্রী সানচেজ ভারত সফর ওয়ানডেতে আমাদের অবস্থান বোঝার ভালো সুযোগ: ড্যারেন স্যামি আর্জেন্টিনায় একের পর এক মৃত বাচ্চা তিমি ভেসে আসার রহস্য খুঁজছেন বিজ্ঞানীরা ব্রাজিল নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারে লুলা ও বলসোনারোর তুমুল লড়াই স্কুলে ফেরা তুবার হাত ধরলেন ইউএনও, প্রশংসায় ভাসছে প্রশাসন ‘দিবালা ফুটবলের কবি, মালেনকে বোঝেনি অ্যাস্টন ভিলা’ এটিএম বুথে ১ লাখ ২৮ হাজার ডলার পেয়েও ফেরত দিলেন টেক্সাসের যুবক নার্ভাস সিস্টেম ‘রিসেট’ করার প্রয়োজন নেই, বরং দরকার নমনীয়তা: বিশেষজ্ঞদের পরামর্শ বিশ্ববাজারে জ্বালানি সংকট কাটাতে ১০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ছে জি৭ আলবেনিয়ার নির্মাণ বিপ্লব ও আন্তর্জাতিক স্থপতিদের ঘিরে বিতর্ক স্পেনে আবাসন সংকট নিয়ে ভোটাভুটিতে হেরে চাপে প্রধানমন্ত্রী সানচেজ ভারত সফর ওয়ানডেতে আমাদের অবস্থান বোঝার ভালো সুযোগ: ড্যারেন স্যামি আর্জেন্টিনায় একের পর এক মৃত বাচ্চা তিমি ভেসে আসার রহস্য খুঁজছেন বিজ্ঞানীরা ব্রাজিল নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারে লুলা ও বলসোনারোর তুমুল লড়াই স্কুলে ফেরা তুবার হাত ধরলেন ইউএনও, প্রশংসায় ভাসছে প্রশাসন ‘দিবালা ফুটবলের কবি, মালেনকে বোঝেনি অ্যাস্টন ভিলা’ এটিএম বুথে ১ লাখ ২৮ হাজার ডলার পেয়েও ফেরত দিলেন টেক্সাসের যুবক নার্ভাস সিস্টেম ‘রিসেট’ করার প্রয়োজন নেই, বরং দরকার নমনীয়তা: বিশেষজ্ঞদের পরামর্শ বিশ্ববাজারে জ্বালানি সংকট কাটাতে ১০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ছে জি৭