বেগমগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

নোয়াখালীর বেগমগঞ্জে নিজাম উদ্দিন (৩৪) নামে এক মুদি ব্যবসায়ী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার জিনু মার্কেটে তার নিজস্ব দোকানে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মিজান বেগমগঞ্জ উপজেলার পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে এবং তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর সমর্থক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজের মুদি দোকানে বেচাকেনায় ব্যস্ত ছিলেন মিজান। এ সময় মুখোশ পরা ২০-২৫ জনের একটি সশস্ত্র দল দোকানে প্রবেশ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার পেটের বাঁ পাশে, বাঁ হাত ও বাঁ উরুতে গুলি লাগে। এতে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ এ ঘটনা ঘটিয়েছে।

গুলিবিদ্ধ ব্যবসায়ীকে প্রথমে ৫০ শয্যাবিশিষ্ট বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং অপরাধের রহস্য উদঘাটনে একাধিক টিম কাজ করছে।

শিরোনাম :
কেনটাখির সমাবেশে ট্রাম্প বললেন, আমি অবিশ্বাস্য সব কাজ করতে পারি মার্কিন ফটোসাংবাদিকের ওপর হামলা: তদন্ত ও বিচারের দাবি হাসক্যাবির গ্রিস ও সাইপ্রাসের বিরুদ্ধে তুরস্কের আচরণকে ‘গুণ্ডামি’ বললেন মার্কিন সেনেটর বেগমগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রাবাদা কাস্ট্রোর ‘মাস্টারপিস’ গোলেই রোমার কাছে হার, শিষ্যদের প্রশংসায় ডি রসি পাওয়েল হ্রদের পানি কমে উন্মোচিত হলো প্রাকৃতিক বিস্ময় ২৪ কোটি ৫০ লাখ ডলার ক্ষতির মুখে টম ক্রুজের ‘ডিগার’, টালমাটাল হলিউড ফ্রান্সে বিক্ষোভ ছড়িয়ে সহিংস সংঘর্ষ: আটক অন্তত ৪০০, বহু নিহত ও আহত বিসিসিআই নির্বাচক প্যানেলে রমেশ পাওয়ার, জুনিয়র কমিটির প্রধান হতে পারেন দোদদা গণেশ কেনটাখির সমাবেশে ট্রাম্প বললেন, আমি অবিশ্বাস্য সব কাজ করতে পারি মার্কিন ফটোসাংবাদিকের ওপর হামলা: তদন্ত ও বিচারের দাবি হাসক্যাবির গ্রিস ও সাইপ্রাসের বিরুদ্ধে তুরস্কের আচরণকে ‘গুণ্ডামি’ বললেন মার্কিন সেনেটর বেগমগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রাবাদা কাস্ট্রোর ‘মাস্টারপিস’ গোলেই রোমার কাছে হার, শিষ্যদের প্রশংসায় ডি রসি পাওয়েল হ্রদের পানি কমে উন্মোচিত হলো প্রাকৃতিক বিস্ময় ২৪ কোটি ৫০ লাখ ডলার ক্ষতির মুখে টম ক্রুজের ‘ডিগার’, টালমাটাল হলিউড ফ্রান্সে বিক্ষোভ ছড়িয়ে সহিংস সংঘর্ষ: আটক অন্তত ৪০০, বহু নিহত ও আহত বিসিসিআই নির্বাচক প্যানেলে রমেশ পাওয়ার, জুনিয়র কমিটির প্রধান হতে পারেন দোদদা গণেশ