বাংলাদেশ-জাপান কর্মসংস্থান চুক্তি সই, কর্মী নিয়োগ এপ্রিলে

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থানসংক্রান্ত একটি নতুন চুক্তি ‘ইএসডিপি-এমওসি’ (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়েছে। এই ঐতিহাসিক চুক্তির ফলে আগামী বছরের এপ্রিল থেকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করবে জাপান।

পাঁচ বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি পাবে, যার ফলে চুক্তির সামগ্রিক মেয়াদ দাঁড়াবে ১০ বছর। গত শনিবার বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির মিনিস্ট্রি অব জাস্টিস, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তিকে এক নতুন দিগন্তের সূচনা হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের ইতিহাসে এটি একটি অন্যতম মাইলফলক। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় এই চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে উভয় পক্ষের সহযোগিতা আরও জোরদার করা হবে। কর্মসংস্থানের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের দক্ষতা বৃদ্ধি পাবে, যার ফলে তারা উচ্চ বেতন এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পাবেন। এছাড়া এই চুক্তির আওতায় কর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষাপ্রাপ্ত হবেন এবং কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমান সুযোগ পাবেন।

বিশেষ করে নারী বিদেশি কর্মীদের সুরক্ষায় চুক্তিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এছাড়া গর্ভধারণ বা সন্তান প্রসূতির কারণে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো বাধ্যবাধকতামূলক বিধানও এই চুক্তিতে রাখা হয়নি।

শিরোনাম :
ভাইয়ের খুনের বিচার চেয়ে ফরাসি মাদক কার্টেলের বিরুদ্ধে লড়ছেন আমিন কেনিয়ায় ১৯১ জনকে হত্যার দায়ে ধর্মগুরু পল ম্যাকেঞ্জির মামলার রায় শুরু আফগানিস্তানের বিপক্ষে মেহেদীকে পাওয়ার আশা দেখছে বাংলাদেশ ক্যাপিটল হিলের কাছে গোলাগুলি, ন্যাশনাল গার্ড সদস্যসহ দুইজন আহত বাংলাদেশ-জাপান কর্মসংস্থান চুক্তি সই, কর্মী নিয়োগ এপ্রিলে ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে স্থানীয় কারফিউর পরিকল্পনা ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট নিয়ন্ত্রণে স্থানীয় কারফিউয়ের নির্দেশ ম্যানচেস্টার ইউনাইটেডের চার তারকাকে আরও ক্লিনিক্যাল হওয়ার পরামর্শ ফার্ডিনান্ডের ভারতের পুরুষ নির্বাচক প্যানেলে রমেশ পাওয়ার, প্রধান প্রজ্ঞান ওঝা এসি মিলানের নতুন ফুটবল প্রধান হতে পারেন মার্কাস ক্রোশে ভাইয়ের খুনের বিচার চেয়ে ফরাসি মাদক কার্টেলের বিরুদ্ধে লড়ছেন আমিন কেনিয়ায় ১৯১ জনকে হত্যার দায়ে ধর্মগুরু পল ম্যাকেঞ্জির মামলার রায় শুরু আফগানিস্তানের বিপক্ষে মেহেদীকে পাওয়ার আশা দেখছে বাংলাদেশ ক্যাপিটল হিলের কাছে গোলাগুলি, ন্যাশনাল গার্ড সদস্যসহ দুইজন আহত বাংলাদেশ-জাপান কর্মসংস্থান চুক্তি সই, কর্মী নিয়োগ এপ্রিলে ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে স্থানীয় কারফিউর পরিকল্পনা ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট নিয়ন্ত্রণে স্থানীয় কারফিউয়ের নির্দেশ ম্যানচেস্টার ইউনাইটেডের চার তারকাকে আরও ক্লিনিক্যাল হওয়ার পরামর্শ ফার্ডিনান্ডের ভারতের পুরুষ নির্বাচক প্যানেলে রমেশ পাওয়ার, প্রধান প্রজ্ঞান ওঝা এসি মিলানের নতুন ফুটবল প্রধান হতে পারেন মার্কাস ক্রোশে