শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল ১৯ অক্টোবর, সোমবার সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অষ্টমী পূজা উপলক্ষে সংগঠনটি এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে।
বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজার দিন সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাজুস দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ১৯ অক্টোবর তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে, বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংগঠনটি সবার সহযোগিতা কামনা করেছে।

