বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে কাজ করার সময় অক্সিজেনের অভাবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে ওই দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। দুপুরের দিকে কাজ করার একপর্যায়ে অক্সিজেনের অভাবে ট্যাংকের ভেতরেই তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ দুই শ্রমিককে উদ্ধার করেন। এরপর তাঁদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম :
ভাদোদরায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন চ্যাম্পিয়নশিপ শুরু ভারতের অর্থনীতির চাপের মুখেই সামাজিক ইস্যুতে ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনী প্রচার সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস আল ইসলাম ইউক্রেন যুদ্ধে স্টারলিংক ও স্টারশিল্ডের সীমাবদ্ধতা ও সাম্প্রতিক সংকট বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভে বিদেশি নাগরিক পিটিয়ে হত্যা ব্রুনো ফার্নান্দেসকে ‘প্রতারক’ বলে আক্রমণ করলেন ফ্রাঙ্ক লেবœuf আবার ফিরছে জনপ্রিয় মিউজিক্যাল সিরিজ ‘গ্লি’ ফরাসি দাঙ্গা নিয়ে বিদেশি নেতাদের মন্তব্যের কড়া সমালোচনা ম্যাক্রোঁর হোয়াইট হাউস থেকে প্রেস করপস সরিয়ে নেওয়ার চিন্তা ট্রাম্পের ভাদোদরায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন চ্যাম্পিয়নশিপ শুরু ভারতের অর্থনীতির চাপের মুখেই সামাজিক ইস্যুতে ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনী প্রচার সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস আল ইসলাম ইউক্রেন যুদ্ধে স্টারলিংক ও স্টারশিল্ডের সীমাবদ্ধতা ও সাম্প্রতিক সংকট বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভে বিদেশি নাগরিক পিটিয়ে হত্যা ব্রুনো ফার্নান্দেসকে ‘প্রতারক’ বলে আক্রমণ করলেন ফ্রাঙ্ক লেবœuf আবার ফিরছে জনপ্রিয় মিউজিক্যাল সিরিজ ‘গ্লি’ ফরাসি দাঙ্গা নিয়ে বিদেশি নেতাদের মন্তব্যের কড়া সমালোচনা ম্যাক্রোঁর হোয়াইট হাউস থেকে প্রেস করপস সরিয়ে নেওয়ার চিন্তা ট্রাম্পের