সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনই কুর্শিবাড়ি গ্রামে ডোবার পানিতে ডুবে মো. মূসা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ১২টার দিকে বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের বাসিন্দা মো. মুরছালিনের ছেলে।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে খেলাধুলা করার সময় কোনো এক পর্যায়ে শিশুটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। বেলা পৌনে একটার দিকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ডোবা থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

