ছাত্রলীগকে সমর্থনকারী সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাকসু ভিপির

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ঘোষণা দিয়েছেন যে, ছাত্রলীগের পক্ষে সংবাদ প্রকাশ করেছেন এমন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগের দিন রাকসু কার্যালয়ে হামলার অভিযোগের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্ড করে অনেকে নিউজ করেছেন। তাদের প্রতি অনেক মায়াকান্না দেখিয়েছেন। এই সাংবাদিক এখানেও অনেকে আছে। আমরা তাদের জড়ো করে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “আপনারা বলছেন আমরা হামলা করেছি। এটা কোন ধরনের কথা? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা ‘হামলা’ শব্দটি বলতে এত কাপাকাপি করেন কেন?”

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সমালোচনা করে ভিপি বলেন, লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের তুলনায় সাংবাদিকরাই বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি অভিযোগ করেন যে, সাংবাদিকরা বিষয়টিকে অতিরঞ্জিত করছেন। তার ভাষ্যমতে, “আপনারা বলছেন, লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আমরা বের করে এনেছি, এতে ২০ থেকে ২৫ মিনিট তাদের পড়াশোনা নষ্ট হয়েছে। কিন্তু কোনো শিক্ষার্থী তো আমাদের বলেনি, ‘ভাই, আপনারা আমার ২০-২৫ মিনিট নষ্ট করে দিয়েছেন।’ মনে হচ্ছে, তারা ২৪ ঘণ্টাই পড়াশোনা করে, আর ওই ২০-২৫ মিনিট নষ্ট হওয়াই সবচেয়ে বড় বিষয়।”

উক্ত সংবাদ সম্মেলনে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির এবং তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিবসহ রাকসুর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২৩: ১৫আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২৩: ২৬

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস