এজিয়ান ও পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান অপরিবর্তিত থাকবে, স্পষ্ট করল তুরস্ক

এজিয়ান ও পূর্ব ভূমধ্যসাগরে নিজেদের নীতি অপরিবর্তিত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে তুরস্ক। আন্তর্জাতিক আইন অনুযায়ী আঙ্কারা দুটি অঞ্চলেই কোনো ধরনের ছাড় না দিয়ে নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করে যাবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে সব আন্তর্জাতিক ফোরামে আঙ্কারা যে অবস্থান দৃঢ়তার সঙ্গে তুলে ধরে এসেছে, তা অপরিবর্তিত রয়েছে। শুরু থেকেই যেভাবে আঞ্চলিক স্বার্থ রক্ষা করা হয়েছে, ভবিষ্যতেও সেই একই ধারা বজায় রাখা হবে বলে এতে উল্লেখ করা হয়।

একই সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গ্রিক কোনো দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন—এমন দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বেলজিয়ামের ব্রাসেলসে একটি থিঙ্ক ট্যাঙ্কের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং প্রেক্ষাপটের বাইরে নিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের বক্তব্যের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গ্রিসে প্রকাশিত কোনো সংবাদপত্রকে সাক্ষাৎকার দেননি। সমালোচকরা কৌশলগত এই আঞ্চলিক নীতিকে রাজনৈতিক বিতর্কের বিষয়ে পরিণত করার চেষ্টা করছেন বলেও আঙ্কারা অভিযোগ করেছে।

শিরোনাম :
শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার ক্রাউন জুয়েলে সৌদি আরব সফরে অস্বীকৃতি জানালেন ডাব্লিউডাব্লিউই তারকা কেভিন ওয়েন্স ইতালি টি-টেন লিগের দল নাপোলি নাইটসের সহ-মালিক হলেন জেমস অ্যান্ডারসন ব্রাজিলের নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে পালিয়ে যাচ্ছেন ফ্লাভিও বলসোনারো ইউক্রেনের খেরসন অঞ্চলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল এজিয়ান ও পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান অপরিবর্তিত থাকবে, স্পষ্ট করল তুরস্ক কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে বোমা হামলা, আহত ৪ পুলিশ কর্মকর্তা লুলার কাছে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারোর ছেলে ফ্লাভিও অভিষেকের বিধ্বংসী ইনিংস: সঙ্গী নিয়ে ভাবেন না আকাশ চোপড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি: নিজের সাফল্যের রহস্য জানালেন অভিষেক শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার ক্রাউন জুয়েলে সৌদি আরব সফরে অস্বীকৃতি জানালেন ডাব্লিউডাব্লিউই তারকা কেভিন ওয়েন্স ইতালি টি-টেন লিগের দল নাপোলি নাইটসের সহ-মালিক হলেন জেমস অ্যান্ডারসন ব্রাজিলের নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে পালিয়ে যাচ্ছেন ফ্লাভিও বলসোনারো ইউক্রেনের খেরসন অঞ্চলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল এজিয়ান ও পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান অপরিবর্তিত থাকবে, স্পষ্ট করল তুরস্ক কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে বোমা হামলা, আহত ৪ পুলিশ কর্মকর্তা লুলার কাছে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারোর ছেলে ফ্লাভিও অভিষেকের বিধ্বংসী ইনিংস: সঙ্গী নিয়ে ভাবেন না আকাশ চোপড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি: নিজের সাফল্যের রহস্য জানালেন অভিষেক