জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে আফগানিস্তানের সিরিজ জয় নিশ্চিত করলেন ওমরজাই। তার এই লড়াকু ইনিংসের কাছেই হার মানতে হয়েছে সিকান্দার রাজার সেঞ্চুরিকে। ওমরজাইয়ের ব্যাটে ভর করে আফগানিস্তান সিরিজ নিজেদের করে নিয়েছে।
ম্যাচটিতে জিম্বাবুয়ে তাদের একাদশে দুই নতুন মুখ নিয়ে মাঠে নামে। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাফাদজওয়া সিগা এবং ভিনসেন্ট মাসেমেসার। জিম্বাবুয়ে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল।

