বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ইলিয়া না ইয়াতোভা

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফ ভোটে বর্তমান প্রেসিডেন্ট ইলিয়া না ইয়াতোভা জয়ী হওয়ার পথে রয়েছেন। বিভিন্ন জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, তিনি প্রায় ৫২ শতাংশ ভোট পেয়েছেন। সরকারিভাবে চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা করা না হলেও, এটি নিশ্চিত হলে ইলিয়া না ইয়াতোভা হবেন বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন সংস্কারপন্থী ও পশ্চিমা সমর্থিত দলগুলোর মদতপুষ্ট অন্তর্বর্তীকালীন সাবেক প্রধানমন্ত্রী আন্দ্রে গিউরভ। বুথফেরত জরিপ অনুসারে, তিনি প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। এই নির্বাচনটি প্রধানমন্ত্রী রুমেন রাদেভের নেতৃত্বাধীন মস্কো-বান্ধব প্রগ্রেসিভ বুলগেরিয়া পার্টির জন্য একটি বড় পরীক্ষা ছিল, যারা ইয়াতোভাকে সমর্থন দিয়েছে। চলতি বছরের এপ্রিলের সংসদীয় নির্বাচনে দলটি ২৪০টি আসনের মধ্যে ১৩১টি জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।

বিশ্লেষকদের মতে, ইয়াতোভার জয় প্রেসিডেন্ট পদটিকে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে রাখবে। তবে তাদের আশঙ্কা, এই ক্ষমতা কেন্দ্রীভূত হলে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে। ৬২ বছর বয়সী ইয়াতোভা গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন, যখন রাদেভ সংসদ নির্বাচনের জন্য পদত্যাগ করেছিলেন। তিনি এখন নিজস্ব ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালনের অপেক্ষায় আছেন।

রবিবার ভোট দেওয়ার পর ইয়াতোভা সাংবাদিকদের বলেন, তিনি এমন এক বুলগেরিয়ার পক্ষে ভোট দিয়েছেন যা নিজস্ব সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। তিনি জাতীয় ঐক্য, জনগণের জন্য কার্যকর প্রতিষ্ঠান এবং ইউরোপের ভেতরে শক্তিশালী পররাষ্ট্রনীতি বজায় রাখার ওপর জোর দেন।

বুলগেরিয়া ২০০৪ সালে ন্যাটো এবং ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। দেশটির পার্লামেন্টে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের বিষয়ে সাধারণ ঐকমত্য থাকলেও, ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে রাশিয়ার সাথে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে সমাজ বিভক্ত হয়ে পড়েছে। ইয়াতোভা ও রাদেভ উভয়ই ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন, তবে কৃষ্ণসাগর অঞ্চলে ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে তারা কৌশলী অবস্থান নিয়েছেন।

নির্বাচনী বিতর্কে ইয়াতোভা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন। এছাড়া তিনি কৃষ্ণসাগর তীরবর্তী ছয়টি দেশকে নিয়ে একটি নিরাপত্তা বৈঠক এবং সেখানে সামরিক কার্যক্রম স্থগিতের প্রস্তাব দিয়েছেন। যদিও বুলগেরিয়ার প্রেসিডেন্ট পদটি মূলত আনুষ্ঠানিক এবং নির্বাহী ক্ষমতা নেই, তবে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কারণে এই পদের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, আইন ভেটো দেওয়ার ক্ষমতা রাখেন এবং আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর ও রাষ্ট্রদূত নিয়োগের মতো গুরুত্বপূর্ণ কাজ করেন। বুলগেরিয়ার প্রেসিডেন্ট পাঁচ বছরের জন্য সরাসরি ভোটে নির্বাচিত হন এবং সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন।

শিরোনাম :
স্ট্রোকের পর হাসপাতালে ভর্তি সিনেটর ক্রিস মারফি ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহী শিবিরে সামরিক হামলায় নিহত ১৯ থাইল্যান্ডে ঐতিহ্যবাহী রাজকীয় নৌকা শোভাযাত্রার বর্ণাঢ্য প্রস্তুতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাই এখন কঠিন সমীকরণে বাংলাদেশ রেফারিদের দিয়ে কুস্তিগিরদের ওপর নজরদারির নির্দেশ দিত ডাব্লিউডাব্লিউই: মাইক চিওডা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রচিন ও চ্যাপম্যান মিলান ডার্বিতে হারের পর ইন্টার খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধ আল্ট্রারা শুক্রাণু ও প্রজনন স্বাস্থ্যের সত্যতা: আমরা কি বিলুপ্তির মুখে? ইউক্রেনে বিমান হামলার অ্যাপ হ্যাক করে তেজস্ক্রিয়তার ভুয়া বার্তা তহবিল বাড়াতে প্রশান্ত বীরকে ছেড়ে দেওয়ার ভাবনায় চেন্নাই স্ট্রোকের পর হাসপাতালে ভর্তি সিনেটর ক্রিস মারফি ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহী শিবিরে সামরিক হামলায় নিহত ১৯ থাইল্যান্ডে ঐতিহ্যবাহী রাজকীয় নৌকা শোভাযাত্রার বর্ণাঢ্য প্রস্তুতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাই এখন কঠিন সমীকরণে বাংলাদেশ রেফারিদের দিয়ে কুস্তিগিরদের ওপর নজরদারির নির্দেশ দিত ডাব্লিউডাব্লিউই: মাইক চিওডা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রচিন ও চ্যাপম্যান মিলান ডার্বিতে হারের পর ইন্টার খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধ আল্ট্রারা শুক্রাণু ও প্রজনন স্বাস্থ্যের সত্যতা: আমরা কি বিলুপ্তির মুখে? ইউক্রেনে বিমান হামলার অ্যাপ হ্যাক করে তেজস্ক্রিয়তার ভুয়া বার্তা তহবিল বাড়াতে প্রশান্ত বীরকে ছেড়ে দেওয়ার ভাবনায় চেন্নাই