ইউক্রেনে বিমান হামলার অ্যাপ হ্যাক করে তেজস্ক্রিয়তার ভুয়া বার্তা

ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিয়মিত ব্যবহার করা বিমান হামলা সতর্কীকরণ অ্যাপ্লিকেশনটি রোববার সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে কিছু সময়ের জন্য রাজধানী কিয়েভে তেজস্ক্রিয়তার মারাত্মক ঝুঁকি রয়েছে বলে ভুয়া সংকেত পাঠানো হয়। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, অ্যাপটিতে শত্রুপক্ষের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ঘটেছে। প্রকৃতপক্ষে কোনো ধরনের তেজস্ক্রিয়তার হুমকি নেই। নাগরিকদের শান্ত থাকার এবং বিমান বাহিনীর অফিশিয়াল চ্যানেল থেকে আপডেট তথ্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (জিইউআর) অ্যাপে যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করে সম্ভাব্য বিমান হামলার তথ্য যাচাই করতে বিকল্প মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছে।

রোববার রাতে স্থানীয় সময় ২২:৪৭ মিনিটে (২০:৪৭ জিএমটি) ইউক্রেনজুড়ে লাল সতর্কতার পর্যায়ভুক্ত বিমান হামলার সংকেত প্রদর্শিত হতে শুরু করে। প্রথম বার্তায় ইউক্রেনীয় ভাষায় কিয়েভে তেজস্ক্রিয়তার হুমকি ঘোষণা করা হয়। এর ঠিক এক মিনিট পর ২২:৪৮ মিনিটে রুশ ভাষায় আরেকটি বার্তা ভেসে ওঠে, যেখানে লেখা ছিল— ইউক্রেনজুড়ে পারমাণবিক সতর্কতা জারি হবে, চিন্তা করবেন না, ওরেখনিক ক্ষেপণাস্ত্র আসছে।

পরপরই ২২:৪৯ মিনিটে দুটি পৃথক বার্তা পাঠানো হয়। ইউক্রেনীয় ভাষার প্রথম বার্তায় কিয়েভে রাসায়নিক হামলার আশঙ্কার কথা জানিয়ে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়। একই মিনিটে পাঠানো দ্বিতীয় বার্তায় রাজধানীতে সরাসরি সড়ক যুদ্ধের কথা বলে নাগরিকদের ভেতরে অবস্থান করতে বলা হয়। পরবর্তীতে রাত ২৩:৫৩ মিনিটে অ্যাপ ব্যবহারকারীদের ফোনে একে একে সমস্ত ভুয়া সংকেত প্রত্যাহারের বার্তা পাঠায় কর্তৃপক্ষ।

সাইবার হামলার এ ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, অ্যাপের মাধ্যমে সংকেত ছড়িয়ে পড়ার কারণে লভিভ অঞ্চলে মাইক বা লাউডস্পিকারের মাধ্যমে তেজস্ক্রিয়তার সতর্কসংকেত বেজে ওঠে। তবে সেখানে কোনো বাস্তবের তেজস্ক্রিয়তা ছিল না। এছাড়া ডিসইনফর্মেশন কাউন্টিরিং সেন্টার নাগরিকদের বিভ্রান্তি এড়াতে স্মার্টফোনের সরাসরি সরকারি জরুরি নোটিফিকেশন চালু রাখা ও অফিশিয়াল সূত্র ব্যবহারের উপদেশ দেয়।

দেশের বিভিন্ন আঞ্চলিক গভর্নররাও এই সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ইভানো-ফ্রাঙ্কাইভস্ক অঞ্চলের গভর্নর সভিতলানা ওনিশচুক জানান, রাত ২২:৫০ থেকে ২৩:৫৭ পর্যন্ত তাঁর অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা দেখালেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভিননিৎসিয়া অঞ্চলের গভর্নর নাতালিয়া যাবোলতনা অ্যাপে সাইবার আক্রমণের বিষয়টি জানিয়ে সতর্ক করেন যে, মেসেজে পাঠানো কোনো লিংকে যেন কেউ ক্লিক না করেন, কারণ এটি ফিিশিং চেষ্টা হতে পারে।

ডিজিটাল রূপান্তর মন্ত্রণালয় দ্বারা পরিচালিত অ্যাপটি এ ঘটনার পর সাময়িক সময়ের জন্য রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে বন্ধ করে দেওয়া হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়াতেও একই ধরনের ঘটনা ঘটে। দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানায়, তাদের অফিশিয়াল অ্যাপে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে জনগণকে বিভ্রান্তিকর ভুয়া তথ্য পাঠানো হয়েছে।

ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউএনএন-এর প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অধিকৃত ভূখণ্ডে সক্রিয় ইউক্রেনীয় গেরিলা গোষ্ঠী 'আতেশ' রাশিয়ার জরুরি অ্যাপ হ্যাকের দায়িত্ব স্বীকার করেছে। গোষ্ঠীটির প্রকাশিত একটি অসম্পাদিত স্ক্রিনশটে রুশ নাগরিকদের জরুরি ভিত্তিতে তিন সপ্তাহের জন্য খাবার মজুদ করতে এবং বেসমেন্টে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ফ্রন্টলাইনের খেরসন অঞ্চলে কয়েকদিন ধরে চলা মানবিক যুদ্ধবিরতি রোববারের রাত ২৩:০০ মিনিটে শেষ হওয়ার ঠিক কয়েক মিনিট পূর্বে এ সাইবার হামলা দুটি সংঘটিত হয়। খেরসনের ওলেশকি শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুবিধার্থে এই স্থানীয় যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল, যদিও দেশের অন্যান্য স্থানে লড়াই অব্যাহত ছিল।

শিরোনাম :
স্ট্রোকের পর হাসপাতালে ভর্তি সিনেটর ক্রিস মারফি ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহী শিবিরে সামরিক হামলায় নিহত ১৯ থাইল্যান্ডে ঐতিহ্যবাহী রাজকীয় নৌকা শোভাযাত্রার বর্ণাঢ্য প্রস্তুতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাই এখন কঠিন সমীকরণে বাংলাদেশ রেফারিদের দিয়ে কুস্তিগিরদের ওপর নজরদারির নির্দেশ দিত ডাব্লিউডাব্লিউই: মাইক চিওডা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রচিন ও চ্যাপম্যান মিলান ডার্বিতে হারের পর ইন্টার খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধ আল্ট্রারা শুক্রাণু ও প্রজনন স্বাস্থ্যের সত্যতা: আমরা কি বিলুপ্তির মুখে? ইউক্রেনে বিমান হামলার অ্যাপ হ্যাক করে তেজস্ক্রিয়তার ভুয়া বার্তা তহবিল বাড়াতে প্রশান্ত বীরকে ছেড়ে দেওয়ার ভাবনায় চেন্নাই স্ট্রোকের পর হাসপাতালে ভর্তি সিনেটর ক্রিস মারফি ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহী শিবিরে সামরিক হামলায় নিহত ১৯ থাইল্যান্ডে ঐতিহ্যবাহী রাজকীয় নৌকা শোভাযাত্রার বর্ণাঢ্য প্রস্তুতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাই এখন কঠিন সমীকরণে বাংলাদেশ রেফারিদের দিয়ে কুস্তিগিরদের ওপর নজরদারির নির্দেশ দিত ডাব্লিউডাব্লিউই: মাইক চিওডা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রচিন ও চ্যাপম্যান মিলান ডার্বিতে হারের পর ইন্টার খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধ আল্ট্রারা শুক্রাণু ও প্রজনন স্বাস্থ্যের সত্যতা: আমরা কি বিলুপ্তির মুখে? ইউক্রেনে বিমান হামলার অ্যাপ হ্যাক করে তেজস্ক্রিয়তার ভুয়া বার্তা তহবিল বাড়াতে প্রশান্ত বীরকে ছেড়ে দেওয়ার ভাবনায় চেন্নাই