লঙ্কান লিগের হৃদয়ের ব্যাটিং ঝড়

৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন বাংলাদেশি এই ব্যাটার।

পাল্লেকেলেতে লঙ্কান লিগে জাফনা কিংস আর কলম্বো ক্যাপসের মধ্যকার ম্যাচে ঘটেছে এমন ঘটনা। জাফনার ইনিংসের শেষ ওভারে দাহানিকে বেদম পেটান হৃদয়। ৮ বলে ১ চার আর ৪ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৩১ রানে।

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে তার এই ক্যামিওতে ১৮ ওভারে ১৬৪ রান করা জাফনা ২০ ওভারে তুলতে পেরেছে ২০৩ রান। এই রান তাড়া করতে নেমে কলম্বো থেমেছে ১৮৩ রানে।

কলম্বোর বিপক্ষে শেষ ওভারে জাফনা তুলেছে ৩১ রান। এর মধ্যে একাই ৩০ রান করেছেন হৃদয়। শাহনেওয়াজ দাহানির করা এই ওভারের প্রথম তিন বলেই তিনটি ছক্কা মারেন হৃদয়।

বাউন্ডারি মারতে পারেননি শুধু ওভারের চতুর্থ বলে, এই বলে নিয়েছেন ২ রান। ওভারের পঞ্চম বলে ছক্কার পর চার মেরেছেন শেষ বলে। জাফনার ১৯ রানে জয়ের ম্যাচে হৃদয়ের এই ৩৮৭.৫০ স্ট্রাইক রেটের ইনিংসটাই বড় অবদান রেখেছে।

হৃদয় ছাড়াও জাফনাতে খেলছেন বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান। তার অবশ্য ব্যাটিংয়ে নামতে হয়নি। হ্রদয়ের ব্যাটেই রানের পাহাড় গড়ে ফেলে জাফনা। তাতে ভর করে জয়ও আসে অনায়াসে।

শিরোনাম :
মানিকগঞ্জে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের ১০ বছরের কারাদণ্ড নতুন স্টেডিয়াম নির্মাণের পথে এসি মিলান ও ইন্টারের বড় জয় নেপালে ভয়াবহ বন্যার উদ্ধারকাজ সমাপ্ত, নিখোঁজ হাজারো মানুষ পেটের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নেই ক্যামেরন গ্রিন সরকারি খরচের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর ট্রাম্পের সুপার প্যাকের অর্থায়নের ঘোষণা ২০২৭ সালে প্রথম ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘হুরসাত-১’ উৎক্ষেপণ করবে তুরস্ক এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী স্পেনে কার্লেস পুজদেমন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চেলসিতে যোগ দেওয়ার কারণ জানালেন এমিলিয়ানো মার্তিনেজ রুনজাইচের কথায় উদিনেসতে যোগ দিলেন ডেভিড আলাবা মানিকগঞ্জে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের ১০ বছরের কারাদণ্ড নতুন স্টেডিয়াম নির্মাণের পথে এসি মিলান ও ইন্টারের বড় জয় নেপালে ভয়াবহ বন্যার উদ্ধারকাজ সমাপ্ত, নিখোঁজ হাজারো মানুষ পেটের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নেই ক্যামেরন গ্রিন সরকারি খরচের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর ট্রাম্পের সুপার প্যাকের অর্থায়নের ঘোষণা ২০২৭ সালে প্রথম ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘হুরসাত-১’ উৎক্ষেপণ করবে তুরস্ক এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী স্পেনে কার্লেস পুজদেমন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চেলসিতে যোগ দেওয়ার কারণ জানালেন এমিলিয়ানো মার্তিনেজ রুনজাইচের কথায় উদিনেসতে যোগ দিলেন ডেভিড আলাবা