মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন স্প্যানিশ ফুটবলার জেসুস দে মিগুয়েল

স্প্যানিশ ফুটবলার জেসুস দে মিগুয়েল ৩০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সোমবার লা লিগা হাইপারমোশন ম্যাচে মাঠে এক সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পরদিন মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় বলে তার ক্লাব সিডি টেনেরিফ নিশ্চিত করেছে।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে শোক প্রকাশ করে জানানো হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এবং অকল্পনীয় বেদনার সাথে সিডি টেনেরিফ জেসুস দে মিগুয়েল আলামেদার মৃত্যুর খবর ঘোষণা করছে। মঙ্গলবার সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনাটি ঘটেছিল সোমবার টেনেরিফের হেলিয়োডোরো রদ্রিগেজ লোপেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে। বল দখলের লড়াইয়ের সময় এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওওনোর সাথে জেসুস দে মিগুয়েলের সংঘর্ষ হয়। আঘাত পাওয়ার পর মাঠেই তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সোমবার টেনেরিফ কর্তৃপক্ষ জানিয়েছিল যে, দে মিগুয়েলকে নুয়েস্ত্রা সেনোরা ডি ক্যান্ডেলেরিয়া ইউনিভার্সিটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল ছিল।

শিরোনাম :
ডেমরা ও যাত্রাবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ডেক্লান রাইসের খেলায় কোন পরিবর্তন আনতে বললেন পল স্কোলস? ইংলিশ স্পিনারদের উন্নয়নে কার্ল ক্রোকে কোচ করার আহ্বান হারমারের মাউন্ট এভারেস্টের কাছে হেলিকপ্টার সংঘর্ষে ভারতীয় পর্যটকের মৃত্যু লিভিংস্টোনকে দলে নিতে আগ্রহী চেন্নাই, সিদ্ধান্তহীনতায় হায়দ্রাবাদ হরমুজ প্রণালীতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন সামরিক বাহিনীর সীমিত হামলা মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন স্প্যানিশ ফুটবলার জেসুস দে মিগুয়েল অস্ট্রেলিয়ার আদালতে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার শুনানি বনানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২ পারমার কাছে ০-৩ গোলে হেরে ‘অনুশীলন ক্যাম্পে’ আটালান্টা, ক্ষুব্ধ সাররি ডেমরা ও যাত্রাবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ডেক্লান রাইসের খেলায় কোন পরিবর্তন আনতে বললেন পল স্কোলস? ইংলিশ স্পিনারদের উন্নয়নে কার্ল ক্রোকে কোচ করার আহ্বান হারমারের মাউন্ট এভারেস্টের কাছে হেলিকপ্টার সংঘর্ষে ভারতীয় পর্যটকের মৃত্যু লিভিংস্টোনকে দলে নিতে আগ্রহী চেন্নাই, সিদ্ধান্তহীনতায় হায়দ্রাবাদ হরমুজ প্রণালীতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন সামরিক বাহিনীর সীমিত হামলা মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন স্প্যানিশ ফুটবলার জেসুস দে মিগুয়েল অস্ট্রেলিয়ার আদালতে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার শুনানি বনানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২ পারমার কাছে ০-৩ গোলে হেরে ‘অনুশীলন ক্যাম্পে’ আটালান্টা, ক্ষুব্ধ সাররি