ফিলিপাইনকে ২৭ মিলিয়ন ডলারের রাডার ও ড্রোন দেবে জাপান

ফিলিপাইনের সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদার করতে ২৭ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে জাপান। এই চুক্তির আওতায় ফিলিপাইন নৌবাহিনীকে রাডার সিস্টেম এবং বিমান বাহিনীকে চালকবিহীন আকাশযান বা ড্রোন সরবরাহ করা হবে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথের কাছে অবস্থিত ফিলিপাইনের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে জাপান।

এরই মধ্যে সোমবার টোকিওতে জাপান ও ভিয়েতনামের নেতাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় দেশ প্রতিরক্ষা, জ্বালানি এবং অর্থনৈতিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জানান, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে ভিয়েতনামের ভূমিকা সমর্থন করতে জাপান তাদের পরিকল্পিত নিরাপত্তা সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করবে।

জাপান ও ভিয়েতনামের নেতারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে ‘মুক্ত ও অবাধ’ রাখার বিষয়ে একমত হয়েছেন। এছাড়া উভয় দেশের মধ্যে পারমাণবিক শক্তি, গ্যাস-চালিত বিদ্যুৎ উৎপাদন, সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উল্লেখ্য যে, দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের মধ্যে ভূখণ্ডগত দাবি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত কয়েক বছরে এই উত্তেজনা সাগরে দুই দেশের নাবিকদের সংঘর্ষ ও যুদ্ধজাহাজের মধ্যে ধাক্কা লাগার মতো ঘটনার জন্ম দিয়েছে। একই সাগরে চীনের সঙ্গে ভিয়েতনামেরও ভূখণ্ডগত বিরোধ রয়েছে। এছাড়া জাপানের উপকূলের কাছে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রণাধীন জনবসতিহীন দ্বীপপুঞ্জের চারপাশে চীনা কোস্টগার্ডের নিয়মিত উপস্থিতি নিয়ে টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শিরোনাম :
স্পেনের ওভিয়েদোতে ব্যাকপ্যাক বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব, আনা হলো ৮টি অভিযোগ সাইপ্রাস আলোচনায় অগ্রগতিতে তুরস্কের স্বাগত, গ্রিক প্রশাসনের অবস্থান বদলের আহ্বান শ্যামলীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে ৬ ককটেল উদ্ধার ইয়েমেনে হামলায় নিহত ১, ইরানে ‘ক্ষেপণাস্ত্র নগরী’ প্রদর্শন রিক ফ্লেয়ারের হার্ট অ্যাটাককে রিংয়ের কৌশল ভেবেছিলেন আন্দ্রাদে কঠিন সময় পেরিয়ে ক্রিকেটের পুরোনো ভালোবাসা ফিরিয়ে আনার চেষ্টায় সূর্যকুমার নেপোলিতে সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছেন কন্তে: ম্যাকটমিনে পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ টানা দ্বিতীয়বার জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা বর্জন করল যুক্তরাষ্ট্র স্পেনের ওভিয়েদোতে ব্যাকপ্যাক বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব, আনা হলো ৮টি অভিযোগ সাইপ্রাস আলোচনায় অগ্রগতিতে তুরস্কের স্বাগত, গ্রিক প্রশাসনের অবস্থান বদলের আহ্বান শ্যামলীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে ৬ ককটেল উদ্ধার ইয়েমেনে হামলায় নিহত ১, ইরানে ‘ক্ষেপণাস্ত্র নগরী’ প্রদর্শন রিক ফ্লেয়ারের হার্ট অ্যাটাককে রিংয়ের কৌশল ভেবেছিলেন আন্দ্রাদে কঠিন সময় পেরিয়ে ক্রিকেটের পুরোনো ভালোবাসা ফিরিয়ে আনার চেষ্টায় সূর্যকুমার নেপোলিতে সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছেন কন্তে: ম্যাকটমিনে পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ টানা দ্বিতীয়বার জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা বর্জন করল যুক্তরাষ্ট্র