স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা এবং সমন্বয়ের লক্ষ্যে 'স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি' গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে।
গঠিত এই কমিটিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চেয়ারম্যান এবং সদস্যসচিব আখতার হোসেনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটিতে বিভিন্ন অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন: ঢাকা মহানগর উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল; ঢাকা মহানগর দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার। ঢাকা বিভাগ উত্তরে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, অ্যাডভোকেট আলী নাছের খান ও মাজেদুল ইসলাম এবং ঢাকা বিভাগ দক্ষিণে সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগ উত্তরের কমিটিতে রয়েছেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন। চট্টগ্রাম বিভাগ দক্ষিণে সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা দায়িত্ব পেয়েছেন। রাজশাহী বিভাগে ড. আতিক মুজাহিদ, মনিরা শারমিন ও এস এম সাইফ মুস্তাফিজ; খুলনা বিভাগে হাসনাত আব্দুল্লাহ, ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসানকে রাখা হয়েছে।
রংপুর বিভাগে মো. সারজিস আলম, ব্যারিস্টার সানি আব্দুল হক ও আবু সাঈদ লিওন; ময়মনসিংহ বিভাগে আব্দুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান এবং সিলেট বিভাগের কমিটিতে আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের কমিটিতে আরিফুল ইসলাম আদীব, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় উল্লিখিতদের বাইরে পদাধিকারবলে জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব এবং দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদক এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন।

