ব্রাজিল অধ্যায় শেষ, সিদ্ধান্তে অনড় নেইমার

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার যে ঘোষণা দিয়েছিলেন নেইমার, সেটি মুহূর্তের বা আবেগে নেওয়া সিদ্ধান্ত নয়। অবসরের সিদ্ধান্তে তিনি এখনো অটল। একই সঙ্গে জাতীয় দলের জার্সিতে নিজের দীর্ঘ পথচলা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা।

বাংলাদেশ সময় ৬ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। মাঠেই কান্নায় ভেঙে পড়ার পর জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানান তিনি।

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে এরই মধ্যে নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন নেইমার। ক্লাবটির হয়ে কয়েকটি ম্যাচও খেলে ফেলেছেন তিনি।

বাংলাদেশ সময় বুধবার ভোরে কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্লে-অফের ফিরতি লেগে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ত্রালকে ৪-২ গোলে হারায় সান্তোস। দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিলিয়ান ক্লাবটি।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা আবারও নাকচ করে দেন নেইমার। পরিষ্কার জানিয়ে দেন, ব্রাজিলের হয়ে তার অধ্যায় শেষ। জাতীয় দলের ক্যারিয়ারে যা অর্জন করেছেন, তা নিয়েই তিনি সন্তুষ্ট।

নেইমার বলেন,“জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ হয়েছে। (জাতীয় দলে) আমি ইতিহাস গড়েছি, আমি খুব খুশি ছিলাম, আমি রক্ত দিয়েছি, জীবন দিয়ে লড়েছি, হলুদ জার্সির জন্য আমি সবসময় লড়াই করেছি। তবে আর আমি সেটা চাই না।”

বিখ্যাত হলুদ জার্সিতে নেইমারের শেষটা হতাশায় মোড়া হলেও, ব্রাজিলের ইতিহাসের রেকর্ড গোলদাতা তিনি; ১৩০ ম্যাচে ৮০ গোল।

কিন্তু ওই গোলের সংখ্যা ছাড়া, জাতীয় দলের হয়ে তার প্রাপ্তির ভাণ্ডার প্রায় খালি। একমাত্র সাফল্য সেই ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপ জয়, যেই টুর্নামেন্ট এখন আর নেই।
এই সময়ে একটি কোপা আমেরিকা শিরোপা জিততে পেরেছে ব্রাজিল, ২০১৯ সালে। শুরুতে ওই টুর্নামেন্টের দলে থাকলেও, চোট পেয়ে শেষ মুহূর্তে ছিটকে যান তিনি।

ক্লাব ফুটবলে অবশ্য অনেক সাফল্য পেয়েছেন নেইমার। বার্সেলোনা ও পিএসজিতে অসংখ্য শিরোপার স্বাদ পাওয়া তারকা গত কয়েক বছরে চোটে ভীষণ ভুগেছেন। ২০২৩ সালের অক্টোবরে দেশের হয়ে খেলার সময় গুরুতর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে পড়েন তিনি। সেই থেকে চোট যেন ছিল তার নিত্যসঙ্গী। কখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি, মাঝেমধ্যে ক্লাবে ফিরলেও খেলতে পারেননি টানা।

বাধ্য হয়ে, ২০২৫ সালের শুরুতে, আল হিলালের সঙ্গে চুক্তির ইতি টেনে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

শিরোনাম :
মানিকগঞ্জে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের ১০ বছরের কারাদণ্ড নতুন স্টেডিয়াম নির্মাণের পথে এসি মিলান ও ইন্টারের বড় জয় নেপালে ভয়াবহ বন্যার উদ্ধারকাজ সমাপ্ত, নিখোঁজ হাজারো মানুষ পেটের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নেই ক্যামেরন গ্রিন সরকারি খরচের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর ট্রাম্পের সুপার প্যাকের অর্থায়নের ঘোষণা ২০২৭ সালে প্রথম ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘হুরসাত-১’ উৎক্ষেপণ করবে তুরস্ক এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী স্পেনে কার্লেস পুজদেমন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চেলসিতে যোগ দেওয়ার কারণ জানালেন এমিলিয়ানো মার্তিনেজ রুনজাইচের কথায় উদিনেসতে যোগ দিলেন ডেভিড আলাবা মানিকগঞ্জে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের ১০ বছরের কারাদণ্ড নতুন স্টেডিয়াম নির্মাণের পথে এসি মিলান ও ইন্টারের বড় জয় নেপালে ভয়াবহ বন্যার উদ্ধারকাজ সমাপ্ত, নিখোঁজ হাজারো মানুষ পেটের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নেই ক্যামেরন গ্রিন সরকারি খরচের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর ট্রাম্পের সুপার প্যাকের অর্থায়নের ঘোষণা ২০২৭ সালে প্রথম ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘হুরসাত-১’ উৎক্ষেপণ করবে তুরস্ক এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী স্পেনে কার্লেস পুজদেমন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চেলসিতে যোগ দেওয়ার কারণ জানালেন এমিলিয়ানো মার্তিনেজ রুনজাইচের কথায় উদিনেসতে যোগ দিলেন ডেভিড আলাবা