ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ঢাকা কলেজের ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ছয় শিক্ষার্থীর একজনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তাসাররুফ তুহিনের একাধিকবার ফোনে যোগাযোগের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিব হাওলাদার শিহাব দাবি করেছেন, আটক ওই শিক্ষার্থীকে তুহিন ককটেল সরবরাহ করেছিলেন।

জানা গেছে, রাতে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ছয়জন শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটককৃতরা হলেন— আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) এবং শিখন হোসেন (১৭)। এদের মধ্যে শিখন ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, বাকিরা বিভিন্ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী।

হাবিব হাওলাদার শিহাবের অভিযোগ, আটক শিখনকে তুহিন ককটেল সরবরাহ করেছিলেন এবং আটকের ২০ মিনিট আগেও তাদের মধ্যে ফোনে কথা হয়েছে। শিহাব আরও জানান, শিখনের ফোনে তুহিনের সঙ্গে যোগাযোগের তথ্য, ছবি ও ভিডিও পাওয়া গেছে। শিখন ব্যক্তিগত জিজ্ঞাসাবাদে ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করেছে বলেও তিনি দাবি করেন। শিহাবের ভাষ্যমতে, তুহিন ছাত্রলীগের ছেলেদের জন্য ককটেল সরবরাহ করেছিলেন এবং সেই ককটেল দিয়েই হলের ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এ বিষয়ে জানতে তাসাররুফ তুহিন ও বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। এর আগে সাংগঠনিক দায়িত্ব অবহেলার অভিযোগে গত ৩ নভেম্বর ঢাবি শাখা ছাত্রদল তুহিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল এবং ৫ নভেম্বরের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিল।

ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ জানান, আটক শিক্ষার্থীদের নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার রহস্য উদ্ঘাটন করবে। তিনি আরও উল্লেখ করেন, আটক শিখনের বিরুদ্ধে অতীতে বিজয়-২৪ হল থেকে বহিষ্কারের রেকর্ড রয়েছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

শিরোনাম :
ইউক্রেনে স্বজনদের মৃত্যুতে বিভক্ত পরিবারের সত্য অনুসন্ধান ও পুনর্মিলন মলিনোর চার উইকেটে ব্রিসবেন হিটকে হারিয়ে প্লে-অফের দৌড়ে রেনেগেডস শেখ হাসিনাও আর কখনো ফিরবেন না বলে মন্তব্য জামায়াত নেতা হেলালের পারমাণবিক অস্ত্রের সিদ্ধান্ত মানুষের নিয়ন্ত্রণেই থাকতে হবে: পাকিস্তান পারমাণবিক পরীক্ষার প্রভাব খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল যুক্তরাজ্য টেইলর সুইফটের সাফল্য ও খ্যাতি অর্জন নিয়ে মুখ খুললেন সাবেক সহপাঠী ডব্লিউবিবিএলে ‘টাইম আউট’ নিয়মের ফাঁদে ফ্রি বলে বোল্ড ডিয়ান্ড্রা ডটিন অলিম্পিয়াকোস ম্যাচের আগে চোটের ধাক্কা: এসি মিলানের দল থেকে ছিটকে গেলেন ৮ তারকা সস্তা ড্রোনের প্রসারে বিশ্বজুড়ে অদৃশ্য হামলা, বিচারহীনতায় মরছে সাধারণ মানুষ ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে রাশিয়া, ফাঁস হলো গোপন নথি ইউক্রেনে স্বজনদের মৃত্যুতে বিভক্ত পরিবারের সত্য অনুসন্ধান ও পুনর্মিলন মলিনোর চার উইকেটে ব্রিসবেন হিটকে হারিয়ে প্লে-অফের দৌড়ে রেনেগেডস শেখ হাসিনাও আর কখনো ফিরবেন না বলে মন্তব্য জামায়াত নেতা হেলালের পারমাণবিক অস্ত্রের সিদ্ধান্ত মানুষের নিয়ন্ত্রণেই থাকতে হবে: পাকিস্তান পারমাণবিক পরীক্ষার প্রভাব খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল যুক্তরাজ্য টেইলর সুইফটের সাফল্য ও খ্যাতি অর্জন নিয়ে মুখ খুললেন সাবেক সহপাঠী ডব্লিউবিবিএলে ‘টাইম আউট’ নিয়মের ফাঁদে ফ্রি বলে বোল্ড ডিয়ান্ড্রা ডটিন অলিম্পিয়াকোস ম্যাচের আগে চোটের ধাক্কা: এসি মিলানের দল থেকে ছিটকে গেলেন ৮ তারকা সস্তা ড্রোনের প্রসারে বিশ্বজুড়ে অদৃশ্য হামলা, বিচারহীনতায় মরছে সাধারণ মানুষ ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে রাশিয়া, ফাঁস হলো গোপন নথি