গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ: সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সরব দল

নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধায় এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম এমপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইউনিট সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির, বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুর রহিম সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূরন্নবী প্রধান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সল কবির রানা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভীসহ জেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণভোটে জনগণের দেওয়া রায়ের যথাযথ বাস্তবায়নের দাবি জানান। সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতৃবৃন্দ জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন ঘটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।

শিরোনাম :
এফআইজিসি প্রেসিডেন্ট নির্বাচন: মালাগোকে গাল্লানির কড়া জবাব অস্ট্রেলিয়া সফরের নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরলেন উইল ও’রূর্ক ইসলামবিদ্বেষ মোকাবিলায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ডিইএ টিপ লাইনের বিরুদ্ধে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ দেশ অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা তৎপর: হুইপ অপু ৩৮ বছর বয়সে মারা গেছেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেমি ওভারটনের ৫ উইকেট, সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড ইনজুরি কাটিয়ে দ্রুত ফিরলেন ফিরোসিনোর স্ট্রাইকার আন্তোনিও রাইমন্ডো ইউরোপে বাড়ছে রুশ নাশকতা, বড় প্রাণহানির আশঙ্কায় থিঙ্কট্যাঙ্ক মার্কিন বিমান বাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে সাইবার হামলা এফআইজিসি প্রেসিডেন্ট নির্বাচন: মালাগোকে গাল্লানির কড়া জবাব অস্ট্রেলিয়া সফরের নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরলেন উইল ও’রূর্ক ইসলামবিদ্বেষ মোকাবিলায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ডিইএ টিপ লাইনের বিরুদ্ধে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ দেশ অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা তৎপর: হুইপ অপু ৩৮ বছর বয়সে মারা গেছেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেমি ওভারটনের ৫ উইকেট, সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড ইনজুরি কাটিয়ে দ্রুত ফিরলেন ফিরোসিনোর স্ট্রাইকার আন্তোনিও রাইমন্ডো ইউরোপে বাড়ছে রুশ নাশকতা, বড় প্রাণহানির আশঙ্কায় থিঙ্কট্যাঙ্ক মার্কিন বিমান বাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে সাইবার হামলা