ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত ৫

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের অদূরে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন।

পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে যাত্রা করা এই ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ২২৫ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জাকার্তা গ্লোব পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকারী দলগুলো ফেরিতে থাকা যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ করছে। অগ্নিকাণ্ড থেকে বাঁচতে অনেক যাত্রী প্রাণভয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, যাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। সুরাবায়া সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান নানং সিগিত জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ফেরিটির কাছে থাকা বেশ কয়েকটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

ফেরিটি নিকটস্থ বুরুয়ান সাপুদি দ্বীপ থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফেরিটির উপরের ডেক থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে। এছাড়া লাইফ জ্যাকেট পরিহিত অনেক যাত্রীকে ফেরির এক পাশে জড়ো হতে দেখা গেছে।

শিরোনাম :
বেয়ার লেভারকুসেন থেকে তরুণ ফরোয়ার্ড আলাজবেগোভিচকে সই করালো জুভেন্টাস টনি রোমোর পাশে জেরি জোন্স: গ্রেপ্তারের পর ঘুরে দাঁড়ানোর আশা IELTS ছাড়াই ইউরোপযাত্রা,জেনে নিন বিকল্প সুযোগ ও উপায় ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন!! এইচএসসি পাসের আগেই MIT সিফাত, পেলেন ১০ কোটি টাকার স্কলারশিপ রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা: ‘স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জয়’ ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি ওয়াটার বাস চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর গভীর বঙ্গোপসাগরে গবেষণার নতুন দিগন্ত: তৈরি হচ্ছে দেশের প্রথম সমুদ্রবিজ্ঞান গবেষণা জাহাজ হাঁটুর চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নেই যশপ্রীত বুমরাহ ৩০০ ঘণ্টার প্রশিক্ষণে এআই বিশেষজ্ঞ হবেন দেশের ১৬০০ তরুণ বেয়ার লেভারকুসেন থেকে তরুণ ফরোয়ার্ড আলাজবেগোভিচকে সই করালো জুভেন্টাস টনি রোমোর পাশে জেরি জোন্স: গ্রেপ্তারের পর ঘুরে দাঁড়ানোর আশা IELTS ছাড়াই ইউরোপযাত্রা,জেনে নিন বিকল্প সুযোগ ও উপায় ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন!! এইচএসসি পাসের আগেই MIT সিফাত, পেলেন ১০ কোটি টাকার স্কলারশিপ রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা: ‘স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জয়’ ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি ওয়াটার বাস চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর গভীর বঙ্গোপসাগরে গবেষণার নতুন দিগন্ত: তৈরি হচ্ছে দেশের প্রথম সমুদ্রবিজ্ঞান গবেষণা জাহাজ হাঁটুর চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নেই যশপ্রীত বুমরাহ ৩০০ ঘণ্টার প্রশিক্ষণে এআই বিশেষজ্ঞ হবেন দেশের ১৬০০ তরুণ