কমলগঞ্জে অতিরিক্ত মদ্যপানে চা শ্রমিক খোকন পাত্রের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে খোকন পাত্র (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলা এলাকার বাসিন্দা কমল পাত্রের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে খোকন পাত্র বাহির থেকে মদপান করে অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে স্বজনরা তাকে সিলেটে নিতে অপারগতা জানান। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

শমশেরনগর ইউনিয়নের সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত মদপানের ফলে খোকন পাত্র অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি তদন্ত) রুহুল আমীনও।

শিরোনাম :
এফবিআই ওয়েবসাইট হ্যাক: জর্ডানে শাইনিহান্টার্সের সন্দেহভাজন সদস্য আটক গ্রিসের সঙ্গে কয়েক দশকের আলোচনা শেষে বুলগেরিয়ায় ফিরল জার স্যামুয়েলের অবশেষ কুমিল্লার সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আহত ফায়ার সার্ভিস কর্মী ৪৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাল পাওয়ারবল জ্যাকপট, সোমবার পরবর্তী ড্র কোনো প্রমাণ ছাড়াই ৩০ বছরের জেল, তুর্কি কারাগারে বন্দি ফিনিশ নাবিকের মুক্তির লড়াই ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কন্তে দিল্লিতে বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আফগানিস্তান টেস্টের আগে দুবাইয়ের গরমে মানিয়ে নিচ্ছেন কাউন্টি ফেরত খালেদ গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী এফবিআই ওয়েবসাইট হ্যাক: জর্ডানে শাইনিহান্টার্সের সন্দেহভাজন সদস্য আটক গ্রিসের সঙ্গে কয়েক দশকের আলোচনা শেষে বুলগেরিয়ায় ফিরল জার স্যামুয়েলের অবশেষ কুমিল্লার সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আহত ফায়ার সার্ভিস কর্মী ৪৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাল পাওয়ারবল জ্যাকপট, সোমবার পরবর্তী ড্র কোনো প্রমাণ ছাড়াই ৩০ বছরের জেল, তুর্কি কারাগারে বন্দি ফিনিশ নাবিকের মুক্তির লড়াই ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কন্তে দিল্লিতে বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আফগানিস্তান টেস্টের আগে দুবাইয়ের গরমে মানিয়ে নিচ্ছেন কাউন্টি ফেরত খালেদ গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী