ক্যালিফোর্নিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল জনপ্রিয় নেড়া ঈগল ‘জ্যাকি’

ক্যালিফোর্নিয়ার বিগ বেয়ার ভ্যালির অত্যন্ত জনপ্রিয় নেড়া ঈগল (bald eagle) ‘জ্যাকি’ আর নেই। ক্যালিফোর্নিয়ার একটি বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় পাখিটি মারা গেছে। এর আগে অন্য দুটি অল্পবয়সী ঈগলের সাথে সংঘর্ষের পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল।

ওহাই র‍্যাপ্টর সেন্টার (Ojai Raptor Center) জানিয়েছে, মৃত্যুর আগে জ্যাকির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ও অস্থির ছিল। পাখিটির মৃত্যুর পর তার মরদেহ ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফের কাছে হস্তান্তর করা হয়েছে। বিগ বেয়ার ঈগল নেস্ট ক্যামেরার মাধ্যমে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল এই ঈগলটি। জ্যাকির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছে ক্যামেরাটি পরিচালনাকারী সংস্থা ‘ফ্রেন্ডস অব বিগ বেয়ার ভ্যালি’ (FOBBV)।

ঘটনার সূত্রপাত গত ১৭ জুলাই, যখন দুটি অল্পবয়সী ঈগলের সাথে জ্যাকির সংঘর্ষের খবর পাওয়া যায়। সংঘর্ষে নিজেকে রক্ষা করতে পারলেও জ্যাকি বেশিদূর উড়তে পারেনি। ডানা পয়েন্ট পার্কের কাছে মাটি থেকে তাকে উদ্ধার করে তার বাসস্থান বিগ বেয়ার ভ্যালি থেকে প্রায় ১৭০ মাইল দূরে ওহাই র‍্যাপ্টর সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘদিনের সঙ্গী ‘শ্যাডো’র সাথে থাকত জ্যাকি।

ওহাই র‍্যাপ্টর সেন্টার ২১ জুলাই জানায়, প্রাথমিক রক্ত পরীক্ষায় জ্যাকির শরীরে তীব্র রক্তস্বল্পতা (Severe Anemia) এবং কিডনিতে প্রদাহ ধরা পড়ে। এরপর বিশ্বজুড়ে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা জানান, ৮ আগস্ট তার রক্তের প্যাকড সেল ভলিউম ৬ শতাংশের নিচে নেমে গিয়েছিল, যা ৯ আগস্ট বেড়ে ৯ শতাংশে দাঁড়ায়।

জ্যাকির চিকিৎসায় নয়জন পশু চিকিৎসক এবং মার্কিন ও ক্যালিফোর্নিয়া বন্যপ্রাণী সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল সার্বক্ষণিক কাজ করেছে। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই জ্যাকিকে অন্য একটি ঈগলের রক্ত দেওয়া হয় এবং অক্সিজেন থেরাপি শুরু করা হয়। ইঁদুর মারার বিষক্রিয়ার (rodenticide toxicity) চিকিৎসাও দেওয়া হয়েছিল তাকে, তবে চিকিৎসকদের ধারণা এটি তার মূল অসুস্থতার কারণ ছিল না। সিসা বিষক্রিয়া, ক্যানসার বা শরীরে কোনো ধাতব বস্তুর উপস্থিতি পরীক্ষার মাধ্যমে নাকচ করে দেওয়া হয়।

জ্যাকির ইতিহাস বেশ সমৃদ্ধ। ২০১২ সালে বিগ বেয়ার ভ্যালিতে জন্ম নেওয়া প্রথম ঈগল শাবক ছিল সে। তার বাবা-মা রিকি ও লুসিই প্রথম স্থায়ীভাবে সেখানে বসবাস শুরু করে। বিগ বেয়ারের বাসিন্দা এবং ‘ফ্রেন্ডস অব বিগ বেয়ার ভ্যালি’র নির্বাহী পরিচালক স্যান্ডি স্টিয়ার্স জ্যাকিকে ছোট থেকে বড় হতে দেখেছেন। স্যান্ডি এবং মার্কিন বন বিভাগের এক কর্মকর্তার উদ্যোগেই সৌরবিদ্যুৎ চালিত একটি ওয়েবক্যাম বসানো হয়, যার মাধ্যমে বিশ্ববাসী জ্যাকির দৈনন্দিন জীবন দেখতে পেত। ১২০ ফুট উঁচুতে এই ক্যামেরাটি বসাতে ১০ হাজার ডলার সংগ্রহ করতে তাদের দুই বছর লেগেছিল।

জ্যাকির প্রথম জোড় বাঁধে ২০১৭ সালে ‘মিস্টার বি’ নামের এক ঈগলের সাথে। ২০১৮ সালে তাদের দুটি ডিম ফুটে বাচ্চা হলেও একটি ঝড়ে মারা যায় এবং অন্যটি ‘স্টর্মি’ বেঁচে থাকে। পরে শ্যাডো এসে মিস্টার বি-কে তাড়িয়ে জ্যাকির মন জয় করে। গত এক দশকে তারা একসাথে আটটি ঈগল শাবক লালন-পালন করেছে। চলতি মৌসুমে তাদের দুই শাবক স্যান্ডি ও লুনা গত ২৩ জুলাই শেষবারের মতো ক্যামেরায় ধরা পড়ে উড়ে চলে যায়।

বর্তমানে জ্যাকিকে হারিয়ে শোকাহত ভক্তরা শ্যাডোর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কারণ সম্প্রতি ‘জোলিন’ নামে পরিচিত একটি নতুন তরুণী ঈগলকে শ্যাডোর কাছাকাছি দেখা গেছে। তবে ফ্রেন্ডস অব বিগ বেয়ার ভ্যালির মুখপাত্র জেনি ভয়েসার্ড জানান, শ্যাডোকে হয়তো জোলিনের ভালো লেগেছে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিনের সঙ্গী জ্যাকিকে ভুলে শ্যাডোর পক্ষে নতুন কোনো সম্পর্কে জড়ানো সহজ হবে না।

শিরোনাম :
সিট বেল্ট বাঁধতে শিশুর অস্বীকৃতি, কানাডায় বিমান যাত্রা বাতিল টানা ষষ্ঠ জয়ে সেরা দুইয়ে ট্রেড রকেটস মারদায় ৫৫০ একর ফিলিস্তিনি জমি দখল করল ইসরায়েলি বাহিনী জবাবদিহিমূলক ঢাকা গড়ার প্রত্যয় মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিনের ২০৩০ বিশ্বকাপে কি খেলতে পারবেন হ্যারি কেইন? ডিটমার হামানের সংশয় আস্টন ভিলার নজরে জোনাথন ডেভিড, জুভেন্টাসের নতুন স্ট্রাইকার কেনার পথ সুগম ক্যালিফোর্নিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল জনপ্রিয় নেড়া ঈগল ‘জ্যাকি’ তিন দশক পর তুপাক শাকুর হত্যা মামলায় বিচার শুরু এসএসসির ফল প্রকাশ: রাজধানীর স্কুলগুলোতে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে আশাবাদী বাংলাদেশ সিট বেল্ট বাঁধতে শিশুর অস্বীকৃতি, কানাডায় বিমান যাত্রা বাতিল টানা ষষ্ঠ জয়ে সেরা দুইয়ে ট্রেড রকেটস মারদায় ৫৫০ একর ফিলিস্তিনি জমি দখল করল ইসরায়েলি বাহিনী জবাবদিহিমূলক ঢাকা গড়ার প্রত্যয় মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিনের ২০৩০ বিশ্বকাপে কি খেলতে পারবেন হ্যারি কেইন? ডিটমার হামানের সংশয় আস্টন ভিলার নজরে জোনাথন ডেভিড, জুভেন্টাসের নতুন স্ট্রাইকার কেনার পথ সুগম ক্যালিফোর্নিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল জনপ্রিয় নেড়া ঈগল ‘জ্যাকি’ তিন দশক পর তুপাক শাকুর হত্যা মামলায় বিচার শুরু এসএসসির ফল প্রকাশ: রাজধানীর স্কুলগুলোতে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে আশাবাদী বাংলাদেশ