জবাবদিহিমূলক ঢাকা গড়ার প্রত্যয় মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিনের

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন জানিয়েছেন, তিনি একটি জবাবদিহিমূলক ও আধুনিক ঢাকা উত্তর সিটি করপোরেশন বিনির্মাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। সোমবার (১০ আগস্ট) রাজধানীর ভাষানটেক থানায় আয়োজিত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

ভাষানটেক থানা জামায়াতের আমির ডা. মো. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন আরাফাত, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আলী হাসান ওসামা এবং ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া ভাষানটেক থানা নায়েবে আমির মো. আব্দুর রহিম, থানা সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেন খানসহ থানা শূরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মেজর (অব.) সাইফুল ইসলাম, মেজর (অব.) রিয়াজ হোসেন, মেজর (অব.) মোহাম্মদ জিল্লাল হোসেন, কমান্ডার সিদ্দিকুর রহমান, বিশিষ্ট কৃষিবিদ ডক্টর আব্দুল মান্নান এবং হাজি সিদ্দিক আহমেদ। সুধী সমাবেশে ভাষানটেক থানার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ভাষানটেক এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা, জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সুধীজনরা এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং একটি উন্নত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের বিভিন্ন সামাজিক কাজের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব সমাজ গড়ে তুলতে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময়, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।

শিরোনাম :
ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প