জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপস নয়: নুরুন্নিসা সিদ্দীকা

২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান থেকে নারীদের যে গতিশীল ভূমিকা শুরু হয়েছে, তা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি। বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগ আয়োজিত ‘অদম্য জুলাই’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপস নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে বিএনপি, যা তাদের নিজেদের পতনকেই ত্বরান্বিত করছে।

ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এমপি, এনসিপির ডা. মাহমুদা মিতু এমপি, মারজিয়া বেগম এমপি, নাজমুন নাহার নীলু এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নাঈমা মোয়াজ্জেম। এছাড়া ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়াও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে সুফিয়া জামাল জানান, জুলাইয়ের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে “অদম্য জুলাই” প্রকাশ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের এটিই প্রথম স্মারক প্রকাশনা। তিনি আরও জানান যে, ভবিষ্যতে জুলাই-কেন্দ্রিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এমপি জুলাই সনদের অপরিহার্যতা তুলে ধরে বলেন, এর বাস্তবায়ন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। মূল স্পিরিট প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের অধিকার অপূর্ণই থেকে যাবে। সংসদ সদস্য মারজিয়া বেগম স্মারক প্রকাশের সাফল্য কামনা করেন এবং নাজমুন নাহার নীলু বলেন, জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে স্বপ্নের কাছে পৌঁছাতে হবে। ডা. মাহমুদা মিতু এমপি ইতিহাস সংরক্ষণের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং সম্পাদকীয় পরিষদের পরিচিতি তুলে ধরেন আকলিমা ফেরদৌসী। এরপর স্মারকের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন, ফটোসেশন ও শুভেচ্ছা কপি প্রদান করা হয়। পরবর্তীতে শিশুদের ওপর সংঘটিত গণহত্যার ওপর নির্মিত আরেকটি ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্মারক গ্রন্থটি সম্পর্কে অনুভূতি প্রকাশ করেন লেখক মাসুমা তাসনিম, সুমাইয়া সিদ্দিকা ও রেহানা সুলতানা। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আমেনা বেগম। বক্তারা আশা প্রকাশ করেন, ‘অদম্য জুলাই’ স্মারকটি জুলাই-পরবর্তী সময়ে একটি মাইলফলক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।

শিরোনাম :
ঈশ্বরদী জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫ আটক ফিলিস্তিনি সাংবাদিকদের মুক্তির দাবি জানাল আরএসএফ নতুন মৌসুমের আগে আর্সেনালের শিরোপা জয়ের স্মৃতি মনে করালেন ডেক্লান রাইস পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ‘পেয়ার’ পেলেন গে, চোটের কবলে বাবর বেনফিকা থেকে ওব্রাদরকে দলে নিল সাসুওলো, আলভারেজকে বিদায় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ: সুখী জীবন গড়ার নয়টি পাঠ অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা অধিকারকর্মীদের টেস্টে ভারতের ৩ নম্বর পজিশনে অস্থিরতা, সুযোগের অপেক্ষায় পাডিক্কাল সীমান্তে গাড়ি বাণিজ্য নিয়ন্ত্রণ চক্রের হোতা: ৪ বছর পর পলাতক ব্রাউন গ্রেফতার শাল্লায় ফ্যামিলি কার্ড শুমারিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ ঈশ্বরদী জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫ আটক ফিলিস্তিনি সাংবাদিকদের মুক্তির দাবি জানাল আরএসএফ নতুন মৌসুমের আগে আর্সেনালের শিরোপা জয়ের স্মৃতি মনে করালেন ডেক্লান রাইস পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ‘পেয়ার’ পেলেন গে, চোটের কবলে বাবর বেনফিকা থেকে ওব্রাদরকে দলে নিল সাসুওলো, আলভারেজকে বিদায় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ: সুখী জীবন গড়ার নয়টি পাঠ অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা অধিকারকর্মীদের টেস্টে ভারতের ৩ নম্বর পজিশনে অস্থিরতা, সুযোগের অপেক্ষায় পাডিক্কাল সীমান্তে গাড়ি বাণিজ্য নিয়ন্ত্রণ চক্রের হোতা: ৪ বছর পর পলাতক ব্রাউন গ্রেফতার শাল্লায় ফ্যামিলি কার্ড শুমারিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ