মধ্যপ্রাচ্যে প্রথম বহুজাতিক অ্যাটাক ড্রোন টাস্ক ফোর্স গঠন করল সেন্টকম

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মধ্যপ্রাচ্যে তাদের প্রথম বহুজাতিক ও মাল্টি-ডোমেইন অ্যাটাক ড্রোন টাস্ক ফোর্স 'টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক' গঠনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে সেন্টকম জানায়, এই নতুন টাস্ক ফোর্স আকাশ, সমুদ্রের উপরিভাগ এবং সমুদ্রতলের বিভিন্ন ধরনের মানববিহীন সিস্টেম বা ড্রোন ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করবে। এই ইউনিটে মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি মিত্র দেশগুলোর সামরিক সদস্যরাও কাজ করবেন।

এর আগে, গত নয় মাস আগে সেন্টকম 'টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক' গঠন করেছিল, যা ছিল মধ্যপ্রাচ্যে তাদের প্রথম ডেডিকেটেড ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন স্কোয়াড্রন। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার নতুন এই উদ্যোগ সম্পর্কে বলেন, 'টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক স্করপিয়ন স্ট্রাইকের সাফল্যের ওপর ভিত্তি করেই গড়ে উঠছে। আমাদের আঞ্চলিক মিত্র এবং অংশীদারদের মধ্যে যে উদ্ভাবনী শক্তি রয়েছে, তা এই টাস্ক ফোর্সের মাধ্যমে আরও সম্প্রসারিত হবে। নতুন সক্ষমতাগুলো একত্রে মোতায়েন করা হলে আমরা ভবিষ্যতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারব।'

সেন্টকম জানিয়েছে, তারা এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য আঞ্চলিক অংশীদারদের সাথে পরামর্শ করছে এবং তাদের আমন্ত্রণ জানাচ্ছে। এই অংশীদারিত্ব মধ্যপ্রাচ্যে অ্যাটাক ড্রোন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। অ্যাডমিরাল কুপার আরও বলেন, 'এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অনেক শক্তিশালী বন্ধু ও মিত্র রয়েছে। যখন আমরা আমাদের নতুন সক্ষমতাগুলোকে সমন্বিতভাবে মোতায়েন করি, তখন আমরা সম্মিলিতভাবে আরও শক্তিশালী হয়ে উঠি।'

সেন্টকমের তথ্য অনুযায়ী, মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল (এসওসিসিইএনটি)-এর কর্মীরা এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন। উল্লেখ্য, এসওসিসিইএনটি এর আগে 'স্করপিয়ন স্ট্রাইক' চালু করেছিল। নতুন এই ফ্যালকন স্ট্রাইকের কর্মীবাহিনীতে মার্কিন প্রতিনিধি ছাড়াও বিভিন্ন আঞ্চলিক দেশের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।

শিরোনাম :
নরওয়েতে ঘুমন্ত মেরু ভাল্লুককে ফগহর্ন বাজিয়ে জাগানোয় জরিমানা পাকিস্তানের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, ভারতকে শাহবাজ শরিফের হুঁশিয়ারি অভাবের সংসারে সাফল্যের আলো, জিপিএ-৫ পেল তিন মেধাবী শিক্ষার্থী ফিওরেন্টিনায় বাতিস্তুতার স্মৃতি ফিরিয়ে আনতে চান নতুন সঙ্গী পেলেগ্রিনো রিংয়ে ভয়াবহ আঘাতের ১১ বছর পর বক্সার প্রিচার্ড কোলনের মৃত্যু পশ্চিম তীরে তাণ্ডব: ফিলিস্তিনিদের বাড়ি ছাড়তে বাধ্য করল ইসরায়েলি সেনা রানঅ্যায়ারের বিমানের জানালা ভেঙে বাইরে চলে যায় যাত্রীর মাথা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য হোল্ডার, নেত্রভালকার ও ফ্লেচারের দারুণ পারফরম্যান্স, প্রথম জয় পেল সেন্ট কিটস মধ্যপ্রাচ্যে প্রথম বহুজাতিক অ্যাটাক ড্রোন টাস্ক ফোর্স গঠন করল সেন্টকম শরীয়তপুরের জাজিরায় থামছে না ককটেল বিস্ফোরণ, জনমনে তীব্র আতঙ্ক নরওয়েতে ঘুমন্ত মেরু ভাল্লুককে ফগহর্ন বাজিয়ে জাগানোয় জরিমানা পাকিস্তানের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, ভারতকে শাহবাজ শরিফের হুঁশিয়ারি অভাবের সংসারে সাফল্যের আলো, জিপিএ-৫ পেল তিন মেধাবী শিক্ষার্থী ফিওরেন্টিনায় বাতিস্তুতার স্মৃতি ফিরিয়ে আনতে চান নতুন সঙ্গী পেলেগ্রিনো রিংয়ে ভয়াবহ আঘাতের ১১ বছর পর বক্সার প্রিচার্ড কোলনের মৃত্যু পশ্চিম তীরে তাণ্ডব: ফিলিস্তিনিদের বাড়ি ছাড়তে বাধ্য করল ইসরায়েলি সেনা রানঅ্যায়ারের বিমানের জানালা ভেঙে বাইরে চলে যায় যাত্রীর মাথা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য হোল্ডার, নেত্রভালকার ও ফ্লেচারের দারুণ পারফরম্যান্স, প্রথম জয় পেল সেন্ট কিটস মধ্যপ্রাচ্যে প্রথম বহুজাতিক অ্যাটাক ড্রোন টাস্ক ফোর্স গঠন করল সেন্টকম শরীয়তপুরের জাজিরায় থামছে না ককটেল বিস্ফোরণ, জনমনে তীব্র আতঙ্ক