শীতকালীন কৌশলের জবাবে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বাড়াবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি

ইউক্রেনীয়দের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহর ছাড়তে বাধ্য করার লক্ষ্যে রাশিয়ার নতুন বিমান হামলা কৌশলের জবাবে রুশ তেল শোধনাগারগুলোতে পাল্টা হামলা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই হামলায় কোনো বেসামরিক নাগরিককে লক্ষ্যবস্তু করা হবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো কিছু নথি পেয়েছে, যা থেকে জানা যায় রুশ শাসক ভ্লাদিমির পুতিন শীতের আগে বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা আরও জোরদার করতে একটি নতুন সামরিক নীতিমালা জারি করেছেন।

জেলেনস্কি আরও জানান, "আমরা নথিগুলো দেখেছি এবং আমরা জানি যে তারা রাস্তাঘাট, স্কুল, হাসপাতালসহ সব জায়গায়—শহরে, গ্রামে, অবকাঠামো ও লজিস্টিকসে হামলার অনুমতি দিয়েছে। মানুষকে রাজধানী ও অন্যান্য শহর ছেড়ে যেতে বাধ্য করাই তাদের এই অভিযানের মূল লক্ষ্য।" যুদ্ধ শুরুর ১,৬৮৪তম দিনে জানা গেছে, কিয়েভ বর্তমানে জ্যামিং সক্ষমতা বৃদ্ধি, শাহেদ ড্রোন প্রতিহত করার ইন্টারসেপ্টর এবং মস্কো পর্যন্ত পৌঁছাতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে।

এদিকে, লাটভিয়ার সংসদীয় নির্বাচনের বুথফেরত জরিপে বর্তমান প্রধানমন্ত্রী আন্দ্রিস কুলবার্গসের মধ্যপন্থী ও ইউক্রেনপন্থী দল 'ইউনাইটেড লিস্ট' এগিয়ে রয়েছে। এতে ইঙ্গিত মিলছে যে দেশটি তার ইউরোপপন্থী ও ইউক্রেনপন্থী নীতি বজায় রাখবে। তবে রাশিয়া নিয়ে ভীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে পপুলিস্ট দলগুলোও নির্বাচনে ভালো ফল করেছে। ৭২ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ইউনাইটেড লিস্ট ৩৬.৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে এবং ম্যাগা-স্টাইলের পপুলিস্ট দল 'লাটভিয়া ফার্স্ট' ১৩.০ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আন্দ্রিস কুলবার্গস সাংবাদিকদের জানিয়েছেন, তার দল কোনো রুশপন্থী দলের সাথে জোট গঠন করবে না। তিনি বলেন, "আমাদের অবস্থান স্পষ্ট, রাশিয়ার সাথে যেকোনো অর্থনৈতিক সম্পর্ক আমাদের দুর্বল করে তোলে; রাশিয়া এর সুযোগ নেবে।" নির্বাচনী প্রচারণায় কুলবার্গস লাটভিয়ার ড্রোন-প্রতিরোধী সক্ষমতা বাড়ানো এবং প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। অন্যদিকে, তার ক্রেমলিনপন্থী প্রতিদ্বন্দ্বীরা ইউক্রেনকে সব ধরনের সহায়তা বন্ধ করে দেশের রুশভাষী সংখ্যালঘুসহ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় হ্রাসের দিকে মনোযোগ দেওয়ার দাবি জানিয়েছিল।

বাল্টিক দেশগুলো অবশ্য বেশ কয়েক মাস ধরেই সতর্ক করে আসছে যে, ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করতে এবং সাধারণ মানুষের মনে ভয় ছড়াতে রাশিয়া ইউরোপজুড়ে নাশকতা, সাইবার হামলা ও অন্যান্য হাইব্রিড হামলা চালাচ্ছে। যদিও কিছু পশ্চিমা কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেছেন যে, ন্যাটোর সদস্য লাটভিয়ায় সরাসরি সামরিক হামলা চালানোর সক্ষমতা রাশিয়ার রয়েছে কি না।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস