এবার প্রিমিয়ার লিগ জিতবে আর্সেনাল, একমাত্র প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি: অ্যালান স্মিথ

আর্সেনালের সাবেক তারকা ফরোয়ার্ড অ্যালান স্মিথ মনে করেন, ২০২৬-২৭ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার লড়াই কেবল আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। শুধু তাই নয়, ১৯৩৪ সালের পর ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো গানার্সদের টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা ধরে রাখার পক্ষেও বাজি ধরেছেন এই ফুটবল বিশ্লেষক।

গত মৌসুমে দীর্ঘ ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করে আর্সেনাল। সেবার ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ শেষ করেছিল মিকেল আর্তেতার দল, যা দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্ট বেশি ছিল। এর আগে টানা তিন মৌসুম রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল গানার্সদের। এবারের গ্রীষ্মকালীন দলবদলে আর্সেনাল তাদের স্কোয়াড আরও শক্তিশালী করলেও, তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ম্যানচেস্টার সিটি থেকে বিদায় নিয়েছেন বার্নার্দো সিলভা ও জন স্টোনসের মতো তারকা ফুটবলাররা। এছাড়া পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হয়ে সিটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন এনজো মারেস্কা। অন্যদিকে, লিভারপুল ও চেলসির ডাগআউটে যোগ দিয়েছেন যথাক্রমে আন্দোনি ইরাওলা এবং জাবি আলোনসো।

মেট্রো-কে দেওয়া সাক্ষাৎকারে অ্যালান স্মিথ বলেন, "আমার মনে হয় ম্যান সিটিই আর্সেনালের মূল প্রতিদ্বন্দ্বী। তাদের দলে নতুন ম্যানেজার এসেছেন, তাই মারেস্কা খেলোয়াড়দের সাথে কীভাবে মানিয়ে নেন তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে এরপরও আমি তাদেরই একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি। তালিকার ঠিক নিচেই আরও বেশ কয়েকটি দল রয়েছে, তবে এই মুহূর্তে লড়াইটা আর্সেনাল ও সিটির মধ্যেই হবে।"

তিনি আরও যোগ করেন, "আমি আবারও আর্সেনালকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। এরপর থাকবে সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড গত বছর তৃতীয় হয়েছিল, আমার মনে হয় এবার তারা আরও ভালো করবে। মাইকেল ক্যারিক দলে গুছিয়ে বসছেন, তাই ইউনাইটেডকে তিনে এবং লিভারপুলকে চারে রাখছি। আর আলোনসোর অধীনে চেলসি হয়তো গতবারের চেয়ে অনেক ভালো মৌসুম কাটাবে।"

আগামী ২১ আগস্ট কোভেন্ট্রির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে আর্তেতার দল। অন্যদিকে, ২৩ আগস্ট ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। তবে এর আগেই ১৬ আগস্ট এফএ কমিউনিটি শিল্ডের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল। এই হাইভোল্টেজ ম্যাচের আগে দলের তিন তারকা ডেক্লান রাইস, মার্টিন জুবিমেন্ডি এবং বুকায়ো সাকার ফিটনেস নিয়ে ইতিবাচক আপডেট দিয়েছেন কোচ মিকেল আর্তেতা।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্তেতা জানান, এই তিন ফুটবলারই দলের সাথে অনুশীলন করেছেন। তিনি বলেন, "তারা খেলার জন্য প্রস্তুত থাকবে। আজ তারা আমাদের সাথে অনুশীলন করেছে, আগামীকালও করবে। আমরা যেমনটা আশা করছি, তারা যদি সেই শারীরিক অবস্থায় থাকে, তবে অবশ্যই ম্যাচে অংশ নেবে।"

২০২৩ সালের গ্রীষ্মে এই কমিউনিটি শিল্ডের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে ৪-১ (নির্ধারিত সময়ে ১-১) ব্যবধানে হারিয়েছিল গানার্সরা। অবশ্য পরের বছরই শিরোপাটি পুনরুদ্ধার করে সিটিজেনরা। আর বর্তমানে এই শিরোপার বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস, যারা গত গ্রীষ্মে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

শিরোনাম :
ঈশ্বরদী জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫ আটক ফিলিস্তিনি সাংবাদিকদের মুক্তির দাবি জানাল আরএসএফ নতুন মৌসুমের আগে আর্সেনালের শিরোপা জয়ের স্মৃতি মনে করালেন ডেক্লান রাইস পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ‘পেয়ার’ পেলেন গে, চোটের কবলে বাবর বেনফিকা থেকে ওব্রাদরকে দলে নিল সাসুওলো, আলভারেজকে বিদায় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ: সুখী জীবন গড়ার নয়টি পাঠ অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা অধিকারকর্মীদের টেস্টে ভারতের ৩ নম্বর পজিশনে অস্থিরতা, সুযোগের অপেক্ষায় পাডিক্কাল সীমান্তে গাড়ি বাণিজ্য নিয়ন্ত্রণ চক্রের হোতা: ৪ বছর পর পলাতক ব্রাউন গ্রেফতার শাল্লায় ফ্যামিলি কার্ড শুমারিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ ঈশ্বরদী জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫ আটক ফিলিস্তিনি সাংবাদিকদের মুক্তির দাবি জানাল আরএসএফ নতুন মৌসুমের আগে আর্সেনালের শিরোপা জয়ের স্মৃতি মনে করালেন ডেক্লান রাইস পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ‘পেয়ার’ পেলেন গে, চোটের কবলে বাবর বেনফিকা থেকে ওব্রাদরকে দলে নিল সাসুওলো, আলভারেজকে বিদায় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ: সুখী জীবন গড়ার নয়টি পাঠ অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা অধিকারকর্মীদের টেস্টে ভারতের ৩ নম্বর পজিশনে অস্থিরতা, সুযোগের অপেক্ষায় পাডিক্কাল সীমান্তে গাড়ি বাণিজ্য নিয়ন্ত্রণ চক্রের হোতা: ৪ বছর পর পলাতক ব্রাউন গ্রেফতার শাল্লায় ফ্যামিলি কার্ড শুমারিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ