হাবিপ্রবিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল ও বিক্ষোভ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল। রোববার (১৬ই আগস্ট) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ নুর হোসেন হল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি সাদজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুর জামান রুকু এবং সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হাসান রিদসহ অন্যান্য নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব বলেন, হাবিপ্রবি ছাত্রদল সবসময় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু শিক্ষকের কারণে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু আজ সেই ক্যাম্পাসেই আমরা মিছিল করছি। যারা এখনো মনে করছেন আপনাদের আপা ফিরবে, তাদের সাবধান করে দিয়ে তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে ছাত্রদল কোনো ছাড় দেবে না।

এহেসানুল কবির অর্ণব আরও দাবি করেন যে, হাবিপ্রবি ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন। তিনি উল্লেখ করেন, তাদের দল ক্ষমতায় থাকলেও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে জোর জবরদস্তি বা হল দখলের মতো ঘটনা ঘটেনি। তারা সবসময় সহাবস্থানে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন বলে জানান।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস