শাহজালালে ৩১৯ কেজি নিষিদ্ধ ক্রিমসহ বিপুল চোরাচালান পণ্য আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চোরাচালান ও অবৈধ আমদানি ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) তিনটি পৃথক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে সর্বমোট ৩৪৯ কার্টুন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দার হিসাব অনুযায়ী, জব্দকৃত পণ্যগুলোর শুল্কায়নযোগ্য বা বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা এবং প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। সব মিলিয়ে আটক পণ্যের সম্মিলিত মূল্য দাঁড়ায় ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা।

গত ১৭ আগস্ট সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট সার্কেলের এ-শিফট দুবাই থেকে আসা ইকে৫৮২ (EK582) ও ইকে৫৮৬ (EK586) ফ্লাইটে অভিযান চালায়। এতে তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন সিগারেট, ৯ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা এবং ৬২১% হারে শুল্ক-কর ৪২ লাখ ২২ হাজার ৮০০ টাকা। এছাড়া ১ লিটার মদের শুল্কায়নযোগ্য মূল্য ২০ হাজার টাকা এবং ৬১০.৩০% হারে শুল্ক-কর ১ লাখ ২২ হাজার ৬০ টাকা। এই চালানে জব্দকৃত নিষিদ্ধ ক্রিমের বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে এই অভিযানের জব্দকৃত পণ্যের মোট মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।

এর আগে ১১ আগস্ট দুবাই থেকে আসা বিজি১৪৮ (BG148) ফ্লাইটে সিআইআইডির এ-শিফট আরেকটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে বিভিন্ন যাত্রীর কাছ থেকে ১৭৯ কার্টুন সিগারেট এবং ৫২ কেজি নিষিদ্ধ ক্রিম আটক করা হয়। সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৭ লাখ ১৬ হাজার টাকা এবং ৬২১% হারে প্রযোজ্য শুল্ক-কর ৪৪ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা। এছাড়া নিষিদ্ধ ক্রিমের শুল্কায়নযোগ্য মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে এই অভিযানে আটক পণ্যের মোট মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।

শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে এরদোয়ানের অভিনন্দন, সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার মশরুম হত্যাকাণ্ডের সাজা ও রায় চ্যালেঞ্জ করে এরিন প্যাটারসনের আপিল রদারফোর্ডের ঝড় ও মোতির স্পিনে বার্বাডোজ ট্রাইডেন্টসের নাটকীয় জয় যৌন অসদাচরণের অভিযোগ: তদন্তের মুখে মার্কিন কংগ্রেস সদস্য জিমি গোমেজ শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগর রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করতে মস্কো সফরে মিন অং হ্লাইং আচরণে নিজেকে ‘এ’ গ্রেড দিয়ে টেনিস ভক্তদের ট্রোলের শিকার রাফায়েল জোদার শাইখ ও গ্রিনের নৈপুণ্যে ফাইনালে লেস্টারশায়ার স্পালেত্তির চোখে ভিকারিও ‘সেরা গোলরক্ষক’, লুকুমি ও কোলো মুয়ানিকে নিয়ে বড় আশা ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের ক্ষোভ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে এরদোয়ানের অভিনন্দন, সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার মশরুম হত্যাকাণ্ডের সাজা ও রায় চ্যালেঞ্জ করে এরিন প্যাটারসনের আপিল রদারফোর্ডের ঝড় ও মোতির স্পিনে বার্বাডোজ ট্রাইডেন্টসের নাটকীয় জয় যৌন অসদাচরণের অভিযোগ: তদন্তের মুখে মার্কিন কংগ্রেস সদস্য জিমি গোমেজ শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগর রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করতে মস্কো সফরে মিন অং হ্লাইং আচরণে নিজেকে ‘এ’ গ্রেড দিয়ে টেনিস ভক্তদের ট্রোলের শিকার রাফায়েল জোদার শাইখ ও গ্রিনের নৈপুণ্যে ফাইনালে লেস্টারশায়ার স্পালেত্তির চোখে ভিকারিও ‘সেরা গোলরক্ষক’, লুকুমি ও কোলো মুয়ানিকে নিয়ে বড় আশা ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের ক্ষোভ