দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দুপুর ১টার মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আফগানিস্তান টেস্টের আগে দুবাইয়ের গরমে মানিয়ে নিচ্ছেন কাউন্টি ফেরত খালেদ গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী এনসিএলে জয়ের সেঞ্চুরি, ফলোঅনে বরিশাল ও ব্যাকফুটে ঢাকা নিকি বেলাকে চড় মারলেন পেইজ, ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনে নতুন উত্তেজনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? দিল্লিতে বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আফগানিস্তান টেস্টের আগে দুবাইয়ের গরমে মানিয়ে নিচ্ছেন কাউন্টি ফেরত খালেদ গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী এনসিএলে জয়ের সেঞ্চুরি, ফলোঅনে বরিশাল ও ব্যাকফুটে ঢাকা নিকি বেলাকে চড় মারলেন পেইজ, ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনে নতুন উত্তেজনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল?