লংমার্চে বাধা দিলে সরকারের ওপর জনঅনাস্থা বাড়বে: গোলাম পরওয়ার

আগামী শনিবার ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। এই কর্মসূচিতে কোনো ধরনের উসকানি বা বাধা না দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লংমার্চে বাধা দেওয়া হলে সরকারের প্রতি জনগণের অনাস্থা আরও বৃদ্ধি পাবে।

সোমবার বিকেলে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনদুর্ভোগ এবং গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থতার কারণে সরকার আস্থাহীনতার সংকটে ভুগছে। এ অবস্থায় সুশৃঙ্খলভাবে ৬ দফা দাবি নিয়ে এই লংমার্চ সফল করতে তারা প্রশাসনের সহযোগিতা চান।

সরকারকে উদ্দেশ্য করে জামায়াত নেতা বলেন, এই কর্মসূচি সফলে সহযোগিতা করে প্রমাণ করুন যে, গণতন্ত্র ও জনমতের প্রতি আপনাদের ন্যূনতম আন্তরিকতা রয়েছে। কিন্তু পথে কোনো বাধা, ভয় বা উসকানি দেওয়া হলে প্রমাণিত হবে যে, জুলাই অভ্যুত্থানের বৈষম্যহীন স্বপ্নের মর্যাদা রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে। সংসদে বিরোধী দলের সঙ্গে আচরণ এবং হামলার ঘটনা জুলাইয়ের রক্তের প্রতিদানের বিষয়ে সংশয় তৈরি করছে বলেও তিনি মন্তব্য করেন।

লংমার্চের গাড়িবহরে এক লাখ লিটার জ্বালানি খরচ নিয়ে এক সরকারি কর্মকর্তার সমালোচনার জবাবে গোলাম পরওয়ার বলেন, রাস্তায় গাড়ি চলাচল করলে তেল খরচ হবেই, এ নিয়ে হিসাব কষা হাস্যকর। গাড়ি বন্ধ রেখে জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়।

লংমার্চের ছয়টি দাবি তুলে ধরে তিনি বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ-জ্বালানি-সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করতে হবে। কর্মসূচির বিবরণ দিয়ে তিনি জানান, শনিবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঢাকার শাপলা চত্বরে সমাবেশ হবে। এরপর সকাল ৮টায় যাত্রা শুরু করে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ, কুমিল্লার পদুয়াবাজার, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মীরসরাইয়ে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে চূড়ান্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা থেকে প্রায় এক হাজার গাড়ি নিয়ে যাত্রা শুরু হবে এবং পথসভাগুলোতে শুধু কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে রাস্তার একপাশ ব্যবহার করা হবে জানিয়ে তিনি সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন। সর্বশেষ খালেদা জিয়ার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে জোটগত লংমার্চের পর দীর্ঘদিন পর তারা এমন বড় কর্মসূচি পালন করছেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমীন ও মাওলানা মোর্শেদ সিদ্দীকী, বিডিপির এডভোকেট আনোয়ারুল ইসলাম চান ও নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুফতি ফখরুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর মোবারাক হোসাইন ও ড. রেজাউল করিম প্রমুখ।

শিরোনাম :
নিউইয়র্কে মা জিসেল ও সৎ বাবা জোয়াকিমের সাথে ভিভিয়ান ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড রান তাড়া: হোপের ১৬২ রানে হারল রাহুল ইন্টার মিলানের হয়ে প্রথম মাঠে নামলেন জেড স্পেন্স ২০ মিলিয়ন প্রবীণকে ৯০ ডলারের চেক পাঠাচ্ছেন ট্রাম্প তরুণদের মাঝে বাড়ছে তীব্র একাকীত্ব, নেপথ্যে প্রতিযোগিতা ও প্রযুক্তি পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারত ইথিওপিয়ার তিগ্রাইয়ে আবারও সংঘাত: মেকেলে শহরে প্রবেশ করেছে সরকারি বাহিনী ফ্লাইদুবাই ফ্লাইটে হামলার ঘটনায় কো-পাইলট ওমানি নাগরিক শনাক্ত কলকাতায় প্রীতি ম্যাচে ভারতের জালে ব্রাজিলের চার গোল চেলসি ছেড়ে ম্যান সিটিতে এনজো, সম্পর্ক নিয়ে মুখ খুললেন এজেন্ট পাস্তোরে নিউইয়র্কে মা জিসেল ও সৎ বাবা জোয়াকিমের সাথে ভিভিয়ান ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড রান তাড়া: হোপের ১৬২ রানে হারল রাহুল ইন্টার মিলানের হয়ে প্রথম মাঠে নামলেন জেড স্পেন্স ২০ মিলিয়ন প্রবীণকে ৯০ ডলারের চেক পাঠাচ্ছেন ট্রাম্প তরুণদের মাঝে বাড়ছে তীব্র একাকীত্ব, নেপথ্যে প্রতিযোগিতা ও প্রযুক্তি পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারত ইথিওপিয়ার তিগ্রাইয়ে আবারও সংঘাত: মেকেলে শহরে প্রবেশ করেছে সরকারি বাহিনী ফ্লাইদুবাই ফ্লাইটে হামলার ঘটনায় কো-পাইলট ওমানি নাগরিক শনাক্ত কলকাতায় প্রীতি ম্যাচে ভারতের জালে ব্রাজিলের চার গোল চেলসি ছেড়ে ম্যান সিটিতে এনজো, সম্পর্ক নিয়ে মুখ খুললেন এজেন্ট পাস্তোরে