জামায়াতে যোগ দিলেন ৬৫০ জন: তালিকায় সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তা

সাবেক বিচারপতি, আইনজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেম এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ মোট ৬৫০ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত এক দাওয়াতি সমাবেশের মাধ্যমে তারা এই নতুন রাজনৈতিক যাত্রায় শামিল হন।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি নতুন যোগদানকারীদের ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে বরণ করে নেন।

যোগদানকারীদের তালিকায় রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনাকর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা ও জাতীয় দলের সাবেক ফুটবলার সেলিম আহমেদ। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও ডা. হুমায়ন কবিরও দলে যোগ দিয়েছেন।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমর এবং ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদ। এছাড়া বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন এবং গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল জামায়াতে যোগ দিয়েছেন।

কওমি আলেমদের মধ্যে মুফতি আবুল কালাম আজাদ মাদানী, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন (রসুলপুরী) ও মাওলানা হাসান জামিল প্রমুখ নতুন সদস্য হিসেবে দলে যুক্ত হয়েছেন।

সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। এতে অ্যাডভোকেট ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি অ্যাডভোকেট সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান এবং ইয়াকুব সরকার বক্তব্য রাখেন। এছাড়া জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৪

শিরোনাম :
বিশ্ববাজারে জ্বালানি সংকট কাটাতে ১০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ছে জি৭ কেটি মিলারকে সাইবারস্টকিংয়ের দায়ে ম্যাসাচুসেটসের ব্যক্তি অভিযুক্ত ঢাবি সাংবাদিকদের ওপর হামলার পাঁচ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন কিয়েভের সেতুতে রাশিয়ার নতুন হামলা, চার দেশের যুদ্ধবিরতির প্রস্তাব সাবেক বাগদত্তা কেন আরকারের মৃত্যুতে মুখ খুললেন জিপসি রোজ ব্ল্যানচার্ড কিয়েভে রাশিয়ার হামলা জোরদার: ‘আমাদের শহরকে ছিন্নভিন্ন করছে শত্রু’ কর্নেল ধর্ষণ মামলা: ‘প্রতি পদে ব্যর্থতার’ শিকার ভুক্তভোগী, ক্ষোভ গভর্নরের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবারের কেনেডি সেন্টার অনার্স ওয়ানডে ক্রিকেট কি মৃত? কেন তবে বিশ্বকাপ আয়োজন? ককপিটে গোলযোগের জেরে তেল আবিবের ফ্লাইট স্থগিত করল ফ্লাইদুবাই বিশ্ববাজারে জ্বালানি সংকট কাটাতে ১০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ছে জি৭ কেটি মিলারকে সাইবারস্টকিংয়ের দায়ে ম্যাসাচুসেটসের ব্যক্তি অভিযুক্ত ঢাবি সাংবাদিকদের ওপর হামলার পাঁচ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন কিয়েভের সেতুতে রাশিয়ার নতুন হামলা, চার দেশের যুদ্ধবিরতির প্রস্তাব সাবেক বাগদত্তা কেন আরকারের মৃত্যুতে মুখ খুললেন জিপসি রোজ ব্ল্যানচার্ড কিয়েভে রাশিয়ার হামলা জোরদার: ‘আমাদের শহরকে ছিন্নভিন্ন করছে শত্রু’ কর্নেল ধর্ষণ মামলা: ‘প্রতি পদে ব্যর্থতার’ শিকার ভুক্তভোগী, ক্ষোভ গভর্নরের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবারের কেনেডি সেন্টার অনার্স ওয়ানডে ক্রিকেট কি মৃত? কেন তবে বিশ্বকাপ আয়োজন? ককপিটে গোলযোগের জেরে তেল আবিবের ফ্লাইট স্থগিত করল ফ্লাইদুবাই