আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি

সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ইসমাইল হোসেন মোল্লাকে গুলি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সকালে তার বাসার প্রধান ফটকের সামনে একটি বাজারের ব্যাগে কাফনের কাপড়, একটি গুলি, আতর, সাবান, গোলাপজল ও একটি হুমকি সংবলিত চিঠি পাওয়া যায়।

পরিবারের সদস্যরা জানান, ভোর পাঁচটার দিকে বাসার ফটকের সামনে ইসমাইল হোসেন মোল্লা প্রথম ব্যাগটি দেখতে পান। চিঠিতে তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাইজন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না।’ চিঠিতে আরও বলা হয়, ‘ভালোবেসে শেষবিদায়ের সব কিছুই দিয়ে পাঠালাম। আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি- অদৃশ্য মুসাফির।’

এ বিষয়ে ইসমাইল হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, তিনি এতদিন মনে করতেন তার কোনো শত্রু নেই, তবে এই ঘটনার পর পরিস্থিতি ভিন্ন মনে হচ্ছে। তিনি বলেন, ‘কে বা কারা হুমকি দিয়েছে তা বুঝতে পারছি না। তবে এই হুমকির ভয় আমি পরোয়া করি না। আমি প্রেসিডেন্ট জিয়া ও খালেদা জিয়ার আদর্শের সৈনিক। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাজারের ব্যাগটি জব্দ করে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক ঢাকা উত্তর) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাগ থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বর্তমানে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০: ৩৮আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০০: ৪২

শিরোনাম :
ডাবলিনে পড়াশোনা ও ভালোবাসার গল্প: একটি পাজামার উপহার বদলে দিল ভবিষ্যৎ হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচক হলেও এখনই খুলছে না: ইরান শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচে দেবদূত পাডিক্কালের অপরাজিত ১৪২ রান বুলগেরিয়া সীমান্তে ড্রোন বিস্ফোরণ: ইচ্ছাকৃত হামলার অভিযোগ অস্বীকার ইউক্রেনের আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি ক্ষেপণাস্ত্রের ঘাটতির সুযোগে কিয়েভে রাশিয়ার বড় হামলা, শিশুসহ নিহত ৪ ফেনেরবাখচেতে যেতে রাজি লুকাকু, ট্রান্সফার ফি নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রে কোন অঙ্গরাজ্যে মানুষ বেশি পাড়ি জমাচ্ছে, জানাল ইউ-হোল দাবানলের ধোঁয়া: বিশ্বজুড়ে বাড়ছে প্রাণঘাতী স্বাস্থ্যঝুঁকি ইতালির সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ চালু করল স্পেন, অভিবাসন ইস্যুতে উত্তেজনা চরমে ডাবলিনে পড়াশোনা ও ভালোবাসার গল্প: একটি পাজামার উপহার বদলে দিল ভবিষ্যৎ হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচক হলেও এখনই খুলছে না: ইরান শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচে দেবদূত পাডিক্কালের অপরাজিত ১৪২ রান বুলগেরিয়া সীমান্তে ড্রোন বিস্ফোরণ: ইচ্ছাকৃত হামলার অভিযোগ অস্বীকার ইউক্রেনের আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি ক্ষেপণাস্ত্রের ঘাটতির সুযোগে কিয়েভে রাশিয়ার বড় হামলা, শিশুসহ নিহত ৪ ফেনেরবাখচেতে যেতে রাজি লুকাকু, ট্রান্সফার ফি নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রে কোন অঙ্গরাজ্যে মানুষ বেশি পাড়ি জমাচ্ছে, জানাল ইউ-হোল দাবানলের ধোঁয়া: বিশ্বজুড়ে বাড়ছে প্রাণঘাতী স্বাস্থ্যঝুঁকি ইতালির সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ চালু করল স্পেন, অভিবাসন ইস্যুতে উত্তেজনা চরমে