ঢাকায় কনসার্ট নিয়ে ভক্তদের উত্তেজনা, আসছেন আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ঢাকায় কনসার্ট করতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি নিজেই এ কথা জানিয়েছেন। ভিডিওতে আতিফ বলেন, ‘হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী শুক্রবার ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে আমি লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।’

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর আয়োজনে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই মেগা কনসার্টটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। কনসার্টের বিস্তারিত জানাতে ২১ জুলাই রাজধানীতে একটি প্রেস মিট অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন দুপুর ২টায় ভেন্যুর গেট খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করা হবে। মূল অনুষ্ঠানটি বিকাল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। আতিফ আসলামের পাশাপাশি এই আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’ অংশ নেবে।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর এই কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। এবার আতিফের সরাসরি ঘোষণার মাধ্যমে সব অনিশ্চয়তার অবসান ঘটল। আয়োজকরা জানিয়েছেন, গতবারের স্থগিত কনসার্টের টিকিট যারা কিনেছিলেন এবং রিফান্ড নেননি, তারা সেই একই টিকিট ব্যবহার করতে পারবেন। এছাড়া যারা রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু কারিগরি কারণে টাকা পাননি, তারাও চাইলে আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের সুযোগ পাবেন।

শিরোনাম :
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন