ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুজ্জামান (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। নিহত আসাদুজ্জামান পীরগঞ্জের বৈরচুনা দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে।

আটককৃতরা হলেন—পীরগঞ্জ উপজেলার বৈরচুনার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম এবং একই উপজেলার বৈরচুনার ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা। স্থানীয়দের তথ্যমতে, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর ৬৩/চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বৈরচুনার ইউপি সদস্য শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে নিহত আসাদুজ্জামান আমার এলাকার ছেলে। আমরা ভারতীয় সংবাদমাধ্যমে বিষয়টি জেনেছি। আমি নিহতের বাসায় গিয়েছিলাম। বিষয়টি বিজিবিকে জানাব আমরা। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমি আপনার মতোই শুনেছি, ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশিকে গুলি করে মেরে ফেলেছে বিএসএফ। এ বিষয়ে ৪২ ব্যাটালিয়ন দিনাজপুরের সিইও আব্দুল্লাহ আল মঈনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এমনকি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে কোনো উত্তর পাওয়া যায়নি।

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২: ১০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২: ১১

শিরোনাম :
নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন অক্টোবরফেস্টে নারীদের ‘আপস্কার্টিং’ ঠেকাতে দেওয়া হচ্ছে ফ্রি শর্টস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ‘প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ বিপ্লব ঘটাচ্ছে তুরস্ক’: এরদোয়ান নিরাপত্তা হুমকি উপেক্ষা করা হয়েছে, অভিযোগ নাইজেল ফারাজের উপনেতার এক দিনে ৬১ বিলিয়ন ডলার সম্পদ বাড়ল ইলন মাস্কের রোনালদোর বিদায় নিয়ে মুখ খুললেন বেনাতিয়া, চেয়েছেন সম্মানজনক সমাপ্তি নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন অক্টোবরফেস্টে নারীদের ‘আপস্কার্টিং’ ঠেকাতে দেওয়া হচ্ছে ফ্রি শর্টস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ‘প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ বিপ্লব ঘটাচ্ছে তুরস্ক’: এরদোয়ান নিরাপত্তা হুমকি উপেক্ষা করা হয়েছে, অভিযোগ নাইজেল ফারাজের উপনেতার এক দিনে ৬১ বিলিয়ন ডলার সম্পদ বাড়ল ইলন মাস্কের রোনালদোর বিদায় নিয়ে মুখ খুললেন বেনাতিয়া, চেয়েছেন সম্মানজনক সমাপ্তি