প্রশাসনের চেয়ারে বসে রাজনীতি করলে পদ ছাড়ার হুঁশিয়ারি জামায়াতের

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ০০। চট্টগ্রামের বাঁশখালীতে প্রশাসনের চেয়ারে বসে দলীয় কর্মকাণ্ডে লিপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্বে থেকে দলীয়করণ বা রাজনৈতিক প্রভাব বিস্তার কোনোভাবেই সহ্য করা হবে না।

আগামী ৫ সেপ্টেম্বর শনিবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বাঁশখালীতে আয়োজিত এক স্বাগত মিছিল ও সমাবেশ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়। মিছিলটি পৌরসভার জলদি বাসস্টেশন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে লংমার্চের প্রচারণায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক। উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জোবায়ের আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদ উল্লাহ।

প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ বলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও একটি বিশেষ দলের হয়ে দলীয়করণের মাধ্যমে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, 'আপনি যদি প্রশাসনের চেয়ারে বসেন, তাহলে রাজনীতি ছাড়ুন। আর রাজনীতি করতে হলে রাজপথে আসুন।'

অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক তার বক্তব্যে বলেন, জনগণের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি স্কুল-কলেজের পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের তীব্র সমালোচনা করেন এবং বাঁশখালী-সাতকানিয়ায় এই বৈষম্যের জবাব চেয়েছেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে উদ্দেশ করে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রধান শিক্ষকদের বাছাই করা নাম বাদ দিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়। জনগণের নির্বাচিত সংসদ সদস্যের ডিও লেটার উপেক্ষা করে নিয়ম লঙ্ঘনের পরিণাম ভালো হবে না বলেও তিনি সতর্ক করেন।

উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তাই নতুন করে কোনো দলীয়করণ জনগণ মেনে নেবে না। অবিলম্বে গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। সমাবেশে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এনামুল হক জেহাদী, মাওলানা মহি উদ্দিন, অফিস সম্পাদক মুজিবুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী এনসিএলে জয়ের সেঞ্চুরি, ফলোঅনে বরিশাল ও ব্যাকফুটে ঢাকা নিকি বেলাকে চড় মারলেন পেইজ, ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনে নতুন উত্তেজনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার দায়ে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার মুকেশ ও আকাশ দীপের তোপে ইরানি ট্রফি জিতল রেস্ট অব ইন্ডিয়া গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী এনসিএলে জয়ের সেঞ্চুরি, ফলোঅনে বরিশাল ও ব্যাকফুটে ঢাকা নিকি বেলাকে চড় মারলেন পেইজ, ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনে নতুন উত্তেজনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার দায়ে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার মুকেশ ও আকাশ দীপের তোপে ইরানি ট্রফি জিতল রেস্ট অব ইন্ডিয়া