ঢাকায় অপরাধ ঠেকাতে বহিরাগতদের ওপর নজরদারি বাড়াল ডিএমপি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০২। রাজধানীতে বহিরাগত অপরাধীদের প্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে কঠোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। সোমবার ঢাকায় অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। কমিশনার স্পষ্ট জানিয়েছেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অপরাধীরা যেন কোনোভাবেই ঢাকায় এসে অপরাধ সংঘটিত করতে না পারে, সেজন্য রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ বিশেষ নিরাপত্তা জোরদার করতে হবে।

আবাসিক হোটেলগুলোর ওপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, হোটেলগুলোতে অবস্থান করা অতিথিদের তালিকা নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে সেই তথ্য পাওয়া যায়। এছাড়া অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ ও দ্রুত প্রয়োগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মাদক, চোরাচালান, অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল এবং চেকপোস্ট বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে পল্লবী ও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিসিটিভি স্থাপন এবং সেন্ট্রাল ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনার আরও বলেন, অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়ার মাধ্যমে নিরাপত্তার কোনো শূন্যতা তৈরি না করার ওপর তিনি জোর দেন। সভায় আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার ওসিরা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন অক্টোবরফেস্টে নারীদের ‘আপস্কার্টিং’ ঠেকাতে দেওয়া হচ্ছে ফ্রি শর্টস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ‘প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ বিপ্লব ঘটাচ্ছে তুরস্ক’: এরদোয়ান মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন অক্টোবরফেস্টে নারীদের ‘আপস্কার্টিং’ ঠেকাতে দেওয়া হচ্ছে ফ্রি শর্টস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ‘প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ বিপ্লব ঘটাচ্ছে তুরস্ক’: এরদোয়ান