৩০ দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭

আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপের নতুন আসর ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর দ্য ওয়েস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে টুর্নামেন্টটির ট্রফি উন্মোচন করেন আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ। এই টুর্নামেন্টে বিশ্বের ৩০টি দেশের ক্লাব অংশ নেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ এবং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনসহ অন্যান্যরা অংশ নেন।

এবি মিডিয়া গ্রুপের সিইও কবির আহমেদ ভূঁইয়া বলেন, বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করা প্রয়োজন। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব, যা দেশের বৈদেশিক মুদ্রা আয় ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ায় এবং ফাইনাল ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালের গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

টুর্নামেন্টের প্রস্তুতির বিষয়ে প্রতিষ্ঠাতা নির্জন মোশাররফ জানান, বর্তমান ক্রীড়াবান্ধব সরকারের সহযোগিতা এবং ক্রিকেট বোর্ডের আশ্বাসে এই আয়োজন সম্ভব হচ্ছে। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে আইসিসি ইভেন্ট ম্যানেজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ভালোমানের ব্রডকাস্টিং নিশ্চিত করতে ওটিটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

বাংলাদেশের ওয়ানডের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ৩০টি দেশকে সম্পৃক্ত করার এই প্রচেষ্টা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি প্রবাসীদের রেমিট্যান্সের অবদানের কথা স্মরণ করে এই আয়োজনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ এ অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশ। এই টুর্নামেন্টের ম্যাচগুলো অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭। ৩০ দেশের ১০ ক্লাব নিয়ে হতে যাওয়া টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে আজ। অনুষ্ঠানে কেক কেটে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের ট্রফিও উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর দ্য ওয়েস্টিনে এক অনুষ্ঠানের আয়োজ

শিরোনাম :
৩০ দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ ব্রাজিলের পার্লামেন্টে ডানপন্থীদের প্রভাব বৃদ্ধি, পরিবর্তন আসতে পারে বেশ কিছু নীতিতে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ভার্জিনিয়ার স্টেট সিনেটর লুইস লুকাস পরিবেশবাদীদের আপত্তি সত্ত্বেও স্কটল্যান্ডে প্রাকৃতিক গ্যাস প্রকল্প অনুমোদন ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক আলোচনা অতীত নিয়ে পড়ে থাকা যাবে না, ম্যানইউর বর্তমান নিয়ে ব্রুনোর হতাশা ভাদোদরায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন চ্যাম্পিয়নশিপ শুরু ভারতের অর্থনীতির চাপের মুখেই সামাজিক ইস্যুতে ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনী প্রচার সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস আল ইসলাম ইউক্রেন যুদ্ধে স্টারলিংক ও স্টারশিল্ডের সীমাবদ্ধতা ও সাম্প্রতিক সংকট ৩০ দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ ব্রাজিলের পার্লামেন্টে ডানপন্থীদের প্রভাব বৃদ্ধি, পরিবর্তন আসতে পারে বেশ কিছু নীতিতে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ভার্জিনিয়ার স্টেট সিনেটর লুইস লুকাস পরিবেশবাদীদের আপত্তি সত্ত্বেও স্কটল্যান্ডে প্রাকৃতিক গ্যাস প্রকল্প অনুমোদন ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক আলোচনা অতীত নিয়ে পড়ে থাকা যাবে না, ম্যানইউর বর্তমান নিয়ে ব্রুনোর হতাশা ভাদোদরায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন চ্যাম্পিয়নশিপ শুরু ভারতের অর্থনীতির চাপের মুখেই সামাজিক ইস্যুতে ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনী প্রচার সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস আল ইসলাম ইউক্রেন যুদ্ধে স্টারলিংক ও স্টারশিল্ডের সীমাবদ্ধতা ও সাম্প্রতিক সংকট