গাজীপুরের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (২৫ জুলাই) গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৪ জুলাই) রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১কেভি ফিডারটি অনেক বড় এবং এতে লোড বেশি। লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফিডারটি ছোট করা এবং নতুন আরও দু’টি ফিডার নির্মাণের কাজ করা হবে। এই কাজের সুবিধার্থেই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলো হলো—কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলার আশপাশের এলাকা, মাদরাসা বাজারের আশপাশের এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এর আশপাশের এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল এর আশপাশের এলাকা, খানকা শরিফের আশপাশের এলাকা, রওশন মার্কেট এলাকা, হাকের নাল ও নয়াপাড়ার আংশিক এলাকা।

সাময়িক এই অস্বস্তির জন্য কাশিমপুর জোনাল অফিস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

শিরোনাম :
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি: পুরনো এয়ার ফোর্স ওয়ানে ফিরলেন ট্রাম্প রাজনৈতিক বয়ানকে সামাজিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ করার তাগিদ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, আটক ৪০ ফিলিস্তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সরকারের স্পষ্ট বার্তা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ লেব্রন জেমস হয়তো বর্ণবাদী: সেরা বাস্কেটবল তারকা বিতর্কে ট্রাম্প অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মেইন ডেমোক্র্যাটিক পার্টির নতুন সিনেট প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব, গোলান মালভূমি দখল নিয়ে কড়া বার্তা গাজীপুরের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি: পুরনো এয়ার ফোর্স ওয়ানে ফিরলেন ট্রাম্প রাজনৈতিক বয়ানকে সামাজিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ করার তাগিদ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, আটক ৪০ ফিলিস্তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সরকারের স্পষ্ট বার্তা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ লেব্রন জেমস হয়তো বর্ণবাদী: সেরা বাস্কেটবল তারকা বিতর্কে ট্রাম্প অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মেইন ডেমোক্র্যাটিক পার্টির নতুন সিনেট প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব, গোলান মালভূমি দখল নিয়ে কড়া বার্তা গাজীপুরের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না