১০ম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ দীর্ঘদিনের তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক নেতারা। আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি তাঁরা আহ্বান জানিয়েছেন।

রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মাহবুবর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়, বিএনপির নেতৃত্বাধীন সরকারের ‘সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গড়ব দেশ’ প্রত্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি উন্নত, সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন জরুরি। এ ক্ষেত্রে শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষক নেতারা জানান, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাওয়ার প্রত্যাশা করছেন তাঁরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন বক্তব্য ও বার্তায় প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন বলেও তাঁরা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার পর তিন দফা বিষয়ে প্রতিশ্রুতির কথা জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দাবিগুলোর বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় শিক্ষকরা হতাশ।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম বেতন গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা; চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন; এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমে তাঁদের পেশাগত মর্যাদা ও কাজের পরিবেশ উন্নত করা প্রয়োজন।

আগামী বছরের ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের বই বিতরণের সময়ের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক নেতারা। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক বিজয় কর্মকার, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান, অর্থ সম্পাদক শায়লা আশরাফ, লোহাগাড়া উপজেলা সভাপতি সেলিম, কালাই উপজেলা সাধারণ সম্পাদক রনি, দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি শফিকুল ইসলামসহ জান্নাতুল ফেরদৌস, জলিল ও আরমান হাসিব বক্তব্য দেন। সংবাদ সম্মেলন উপস্থাপনা করেন আশরাফুল আলম ও মুক্তি মালেক। আয়োজকেরা জানান, প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন সেন্ট পিটার্সবার্গে ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত একজন নতুন জরিপে টেক্সাস সিনেট নির্বাচনে সমানে সমান প্যাক্সটন ও টালরিকো জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটারদের নৈপুণ্যে বাংলাদেশের বড় হার ১০ম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষকরা সৌদি আরবের সুরক্ষায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি মিশরের ব্যক্তিগত শোকের দিনে ক্যাথি কেলিকে আবেগঘন বার্তা দিলেন ডাব্লিউডাব্লিউই তারকা পেইজ চাপের মুখে দ্রুত ভেঙে পড়া নিয়ে চিন্তিত তাসকিন পুরুষত্বের ধারণা বদলে দেওয়া ইতিহাস সৃষ্টিকারী ৩৯টি আলোচিত আলোকচিত্র আলবেনিয়ায় সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র তিরানা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন সেন্ট পিটার্সবার্গে ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত একজন নতুন জরিপে টেক্সাস সিনেট নির্বাচনে সমানে সমান প্যাক্সটন ও টালরিকো জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটারদের নৈপুণ্যে বাংলাদেশের বড় হার ১০ম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষকরা সৌদি আরবের সুরক্ষায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি মিশরের ব্যক্তিগত শোকের দিনে ক্যাথি কেলিকে আবেগঘন বার্তা দিলেন ডাব্লিউডাব্লিউই তারকা পেইজ চাপের মুখে দ্রুত ভেঙে পড়া নিয়ে চিন্তিত তাসকিন পুরুষত্বের ধারণা বদলে দেওয়া ইতিহাস সৃষ্টিকারী ৩৯টি আলোচিত আলোকচিত্র আলবেনিয়ায় সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র তিরানা