হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই শুনানি গ্রহণ করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে ১ নভেম্বর শুনানির দিন ধার্য থাকলেও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অসুস্থ থাকায় তাকে হাজির করা সম্ভব হয়নি। এছাড়া গত ৭ অক্টোবর শুনানির নির্ধারিত দিনে চিফ প্রসিকিউটর বিদেশে ছুটিতে থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল।

প্রসিকিউশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ওইদিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে হাসিনাসহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বর্তমানে এ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ মোট ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, মৃণাল কান্তি দাস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, ইমরান এইচ সরকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, মো. মোখলেছুর রহমান, আজিজ আহমেদ, মো. মজিবুর রহমান, শেখ মারুফ হাসান, মাহবুব হোসেন ও মনিরুল ইসলাম। এছাড়া ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মতিঝিল থানার তৎকালীন ওসি বিএম ফরমান আলীও পলাতক আসামিদের তালিকায় রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ৫ মে তৎকালীন সরকার পরিকল্পিতভাবে হেফাজতে ইসলামের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর গণহত্যা চালায়। ওইদিন গণভবনে হাসিনাসহ সরকারের শীর্ষ নেতারা বৈঠক করে রাতের মধ্যেই শাপলা চত্বর খালি করার নির্দেশ দেন। এরপর পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে ‘অপারেশন সিকিউরড শাপলা’, ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ ও ‘অপারেশন ক্যাপচার শাপলা’ নামে অভিযান চালানো হয়। রাত আড়াইটার দিকে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস এবং শর্টগান ও প্রাণঘাতী অস্ত্র দিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগে দাবি করা হয়েছে, ওই অভিযানে শাপলা চত্বর, মতিঝিল ও আশপাশের এলাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহত হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতেই আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

শিরোনাম :
৩ সপ্তাহ পর জুভেন্টাসের অনুশীলনে কন্সিসাও, ফেরার পথে নিকো গঞ্জালেস বিশ্বের বৃহত্তম কৃত্রিম রিফ হিসেবে যাত্রা শুরু এসএস ইউনাইটেড স্টেটস-এর আপনার বিড়াল কী বলছে? বিড়াল বিশেষজ্ঞের পরামর্শ অস্ট্রেলিয়ার বনাঞ্চলে ছয় দিন নিখোঁজ থাকার পর কিশোর উদ্ধার আইপিএলের জন্য জানুয়ারি উইন্ডোর পক্ষে সমর্থন জানালেন নেস ওয়াদিয়া ব্রুকলিনে ভবন ধসে দুইজনের মৃত্যু, আহত ১৭ আর্জেন্টিনা সফর শেষে পেরুর পথে পোপ লিও চতুর্দশ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ ভ্রমণ জটিলতায় ট্রিপল এতে অনুপস্থিত ডেমিয়ান প্রিস্ট, স্থগিত ভবিষ্যৎ উপস্থিতি স্যান্ডপেপার কাণ্ড নিয়ে জল্পনা এড়ালেন হ্যান্ডসকম্ব ও রুট ৩ সপ্তাহ পর জুভেন্টাসের অনুশীলনে কন্সিসাও, ফেরার পথে নিকো গঞ্জালেস বিশ্বের বৃহত্তম কৃত্রিম রিফ হিসেবে যাত্রা শুরু এসএস ইউনাইটেড স্টেটস-এর আপনার বিড়াল কী বলছে? বিড়াল বিশেষজ্ঞের পরামর্শ অস্ট্রেলিয়ার বনাঞ্চলে ছয় দিন নিখোঁজ থাকার পর কিশোর উদ্ধার আইপিএলের জন্য জানুয়ারি উইন্ডোর পক্ষে সমর্থন জানালেন নেস ওয়াদিয়া ব্রুকলিনে ভবন ধসে দুইজনের মৃত্যু, আহত ১৭ আর্জেন্টিনা সফর শেষে পেরুর পথে পোপ লিও চতুর্দশ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ ভ্রমণ জটিলতায় ট্রিপল এতে অনুপস্থিত ডেমিয়ান প্রিস্ট, স্থগিত ভবিষ্যৎ উপস্থিতি স্যান্ডপেপার কাণ্ড নিয়ে জল্পনা এড়ালেন হ্যান্ডসকম্ব ও রুট