পশ্চিম তীরে মার্কিন রাজনীতিক ও কর্মী আটক, জলপাই সংগ্রহে বাধা

অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের কাজে অংশ নেওয়ার সময় ডেমোক্র্যাটিক মার্কিন কংগ্রেসনাল প্রার্থী ব্র্যাড ল্যান্ডারসহ বেশ কয়েকজন বিদেশি ও স্থানীয় ফিলিস্তিনি কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মী আমিরা মুসলিম বুধবার আনাদোলুকে জানিয়েছেন, বেথলেহেমের পশ্চিমে হুসান শহরে জলপাই সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনী ৪৫ জন বিদেশি এবং ২৫ জন ইসরায়েলি কর্মীকে আটক করে।

আটককৃতদের বাসে তুলে পার্শ্ববর্তী একটি অবৈধ বসতিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের চূড়ান্ত গন্তব্য বা বর্তমান অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আমিরা মুসলিম আরও জানান, এই দলে নিউ ইয়র্ক সিটির একটি ইহুদি সংগঠনের কর্মীরাও অন্তর্ভুক্ত ছিলেন। ফিলিস্তিনি কৃষকদের আটকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং ইসরায়েলি বাহিনী তাদের কাউকে মুক্তি দিয়েছে কি না, তা-ও অস্পষ্ট।

ব্র্যাড ল্যান্ডার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একদল র‍্যাবাই এবং স্বেচ্ছাসেবকের সাথে তাকে আটক করা হয়েছে। ল্যান্ডার বলেন, তারা কেবল পশ্চিম তীরের নেহালিমের কাছে একটি বাগানে জলপাই সংগ্রহ করছিলেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদারিত্ব একটি অপরাধ উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো আইন অনুযায়ীই জলপাই সংগ্রহ করা অপরাধ হতে পারে না।

জলপাই সংগ্রহ মৌসুমে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি ও ফসলের ওপর অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা তীব্রতর হয়। এসব হামলার মধ্যে রয়েছে কৃষকদের মারধর, জমিতে প্রবেশে বাধা দেওয়া, ফসল চুরি এবং গাছ নষ্ট করা। ৯ অক্টোবর শুরু হওয়া এই মৌসুমে বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে। প্রথম সপ্তাহেই ২৭টি ফিলিস্তিনি গ্রামে ৩৬টি হামলার ঘটনা ঘটেছে, যাতে একজন ফিলিস্তিনি নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন। এছাড়া ১,৪৩০টিরও বেশি গাছ ও চারা ধ্বংস এবং ৪০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

৭ অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সৈন্যরা মোট ৩৭,২৩৭টি জলপাই গাছ ধ্বংস করেছে এবং ৭,১৫৪ জন ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের সরকারি তথ্য অনুযায়ী, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৭ লাখ ৫০ হাজার অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছেন, যারা ১৯৪টি বসতি এবং প্রায় ৪০০টি আউটপোস্টে ছড়িয়ে আছেন।

শিরোনাম :
আবার ফিরছে জনপ্রিয় মিউজিক্যাল সিরিজ ‘গ্লি’ ফরাসি দাঙ্গা নিয়ে বিদেশি নেতাদের মন্তব্যের কড়া সমালোচনা ম্যাক্রোঁর হোয়াইট হাউস থেকে প্রেস করপস সরিয়ে নেওয়ার চিন্তা ট্রাম্পের পশ্চিম তীরে মার্কিন রাজনীতিক ও কর্মী আটক, জলপাই সংগ্রহে বাধা বুরকিনা ফাসোর পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে মৃত্যুদণ্ড পুনর্বহাল হাদী হত্যার বিচার ও ভারতের সংশ্লিষ্টতার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন হ্যাম্পশায়ারের ব্যর্থতা ভুলে মিডলসেক্সে নতুন শুরুর অপেক্ষায় অর রাশিয়ার বন্দিদশা থেকে মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলিং কোচ হিসেবে ফিরলেন অমিত মিশ্র নিউ ইয়র্ক টাইমসের কার্যালয়ের সামনে গাজা ও লেবানন ইস্যুতে বিক্ষোভ আবার ফিরছে জনপ্রিয় মিউজিক্যাল সিরিজ ‘গ্লি’ ফরাসি দাঙ্গা নিয়ে বিদেশি নেতাদের মন্তব্যের কড়া সমালোচনা ম্যাক্রোঁর হোয়াইট হাউস থেকে প্রেস করপস সরিয়ে নেওয়ার চিন্তা ট্রাম্পের পশ্চিম তীরে মার্কিন রাজনীতিক ও কর্মী আটক, জলপাই সংগ্রহে বাধা বুরকিনা ফাসোর পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে মৃত্যুদণ্ড পুনর্বহাল হাদী হত্যার বিচার ও ভারতের সংশ্লিষ্টতার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন হ্যাম্পশায়ারের ব্যর্থতা ভুলে মিডলসেক্সে নতুন শুরুর অপেক্ষায় অর রাশিয়ার বন্দিদশা থেকে মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলিং কোচ হিসেবে ফিরলেন অমিত মিশ্র নিউ ইয়র্ক টাইমসের কার্যালয়ের সামনে গাজা ও লেবানন ইস্যুতে বিক্ষোভ